জাতীয়

‘বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী মার্কিন প্রশাসন কাজ করবে’

নিজস্ব প্রতিবেদক : কোনো খুনিকে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন আশ্রয় দেবে না বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এসময় যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বঙ্গবন্ধুর খুনিদের হস্তান্তর করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

রোববার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ প্রত্যাশার কথা ব্যক্ত করেন।

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচিত হওয়ায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কেমন হবে- এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট আসায় বাংলাদেশের সম্পর্কে কোন পরিবর্তন হবে না। আমরা আশা করি, বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী মার্কিন প্রশাসন কাজ করবে।

তিনি বলেন, আমাদের প্রত্যাশা কোনো খুনিকে মার্কিন নতুন প্রশাসন আাশ্রয় দেবে না, বঙ্গবন্ধুর খুনিদের হস্তান্তর করবে।

মিয়ানমারের নির্বাচনের বিষয়ে মন্তব্য জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমারের নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে। যেই ক্ষমতায় আসবে, রোহিঙ্গা সঙ্কট সমাধানে তারা ব্যবস্থা নেবে বলে আশা করছি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম খুনি রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে তাকে ফেরত চাওয়া হয়েছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা