জাতীয়

বাইডেন-কমলাকে রাষ্ট্রপতির অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার (০৮ নভেম্বর) এক বার্তায় এ অভিনন্দন জানান তিনি।

অভিনন্বাদন বার্তায় রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের নেতৃত্বে দু’দেশের মধ্যে বিরাজমান সম্পর্ক আগামী দিনে আরও নতুন উচ্চতায় পৌঁছাবে এবং ব্যবসা-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্র সম্প্রসারিত হবে। নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। তার জয়ে দেশটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। এর মধ্যদিয়ে দেশটির ইতিহাসে প্রথম কোনো নারী ও প্রথম কোনো কৃষ্ণাঙ্গ এ আসনে বসলেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙ...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা