জাতীয়

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক :

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার (২৭ অক্টোবর) একটি বিশেষ ফ্লাইট (বিজি-১৪৮) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ।

এর আগে গত ১৪ অক্টোবর সন্ধ্যায় রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য দুবাইয়ের উদ্দেশে রওনা হন।

রাষ্ট্রপতি বিদেশে চিকিৎসাকালে তার সহধর্মিনী রাশিদা খানম ও বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা তার সঙ্গে ছিলেন।

উপ-প্রেস সচিব জানান, গত ২২ অক্টোবর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা ছিল। কিন্তু চিকিৎসকদের পরামর্শে তিনি ২৬ অক্টোবর পর্যন্ত সেখানে অবস্থান করেন।

৭৬ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ দীর্ঘদিন ধরে চোখে গ্লুকোমাজনিত জটিলতায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার থাকাকালে তিনি লন্ডনে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেন।

কিন্তু চলমান কোভিড-১৯ মহামারির কারণে সময়মতো তা করানো সম্ভব হয়নি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা