জাতীয়

ভার্চুয়াল পদ্ধতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আদালত প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করোনা মহামারির প্রথম থেকে কিছুদিন বন্ধ থাকলেও পরে ধীরগতিতে বিচারকাজ চালু রাখে। দীর্ঘ বিরতি কাটিয়ে অবশেষে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, করোনায় ট্রাইব্যুনাল বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৩৬টি মামলা বিচারাধীন ছিল। এসব মামলার মধ্যে ১২টি মামলা চূড়ান্ত শুনানির পর্যায়ে রয়েছে। একটি মামলা রায়ের জন্য অপেক্ষমাণ। করোনার প্রাদুর্ভাব রোধে সরকার ২৫ মার্চ থেকে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে। প্রভাব পড়ে আদালতগুলোতেও। বিচার কার্যক্রমে দেখা দেয় ধীরগতি। পরে আইনজীবী এবং বিচারপ্রার্থীদের কথা ভেবে বির্শ্বের অন্যান্য দেশের মতো ভার্চুয়াল পদ্ধতিতে আদালত চালাতে আগ্রহ দেখায় সরকার।

ভার্চুয়াল আদালত পরিচালনায় আইন সংশোধনের প্রয়োজনও দেখা দেয়। যার ধারাবাহিকতায় আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ প্রণয়ন হয়। এতে করে মামলার বিচার, বিচারিক অনুসন্ধান, দরখাস্ত বা আপিল শুনানি, সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক গ্রহণ, আদেশ বা রায় প্রদানের সময় বিভিন্ন পক্ষের ভার্চুয়াল উপস্থিতি নিশ্চিত করার উদ্দেশ্যে আদালতকে তথ্য-প্রযুক্তি ব্যবহারের ক্ষমতা দেওয়া হয়। ভার্চুয়াল পদ্ধতিতে আদালত পরিচালনার জন্য নির্ধারিত প্রাকটিস রুলসে সংশোধন আনে সুপ্রিমকোর্ট প্রশাসন। এরপর গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানির নির্দেশ দেয় আদালত প্রশাসন।

গত ৫ আগস্ট থেকে দেশের সকল অধস্তন আদালতে শারীরিক উপস্থিতিতে বিচারকার্য পরিচালনা শুরু হয়। এর পাশাপাশি সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও চেম্বার আদালত শুধু ভার্চুয়াল পদ্ধতিতে এবং হাইকোর্ট বিভাগের ১৮টি বেঞ্চে শারীরিক উপস্থিতিতে ও ৩৫টি বেঞ্চে ভার্চুয়ালভাবে বিচার পরিচালনা শুরু হয়। এরপরও বিচার প্রক্রিয়া থমকে থাকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারে গড়ে তোলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের।

দীর্ঘদিন বিচারকার্যক্রম বন্ধ থাকায় অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছেন আসামিপক্ষের এক আইনজীবী মো. আব্দুস সাত্তার পালোয়ান। তিনি জানান, ট্রাইব্যুনালে যেসব আসামির বিচার চলছে তাদের সকলেই বয়স্ক। এদের মধ্যে যারা কারাগারে আছেন তাদের চিকিৎসাসহ অন্যান্য সুবিধা ট্রাইব্যুনালের আদেশ ছাড়া দেওয়ার সুযোগ ছিল না। ফলে এক ধরনের বিড়ম্বনার সৃষ্টি হয়েছিল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিশেষ আইন দ্বারা গঠিত হওয়ায় এতদিন বিচার কার্যক্রম শুরু করতে বেশকিছু প্রতিবন্ধকতা ছিল। তাছাড়া মামলার আসামি, সাক্ষীদের অনেকেই বয়স্ক। তাই করোনার মাঝে সবার কথা বিবেচনায় নিয়ে ভার্চুয়াল পদ্ধতিতে ট্রাইব্যুনালের বিচারকার্য চলবে। আগামী ২৭ ও ২৮ অক্টোবর ট্রাইব্যুনালে মামলার তারিখ নির্ধারণ রয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা