জাতীয়

শেখ হাসিনার রাষ্ট্রে গুণ্ডামি-মাস্তানির কোন সুযোগ নেই : সেলিম মাহমুদ

নিজস্ব প্রতিবেদক : সংসদ সদস্য হাজি সেলিমের পুত্র কর্তৃক নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় সরকারের তাৎক্ষণিক পদক্ষেপ প্রসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেন, “এই ঘটনায় প্রমাণিত হয়েছে শেখ হাসিনার রাষ্ট্রে মাস্তানির কোনো জায়গা নেই। এটি কোন নতুন ঘটনা নয়। জননেত্রী শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপেই বার বার প্রমাণিত হচ্ছে, এই রাষ্ট্রে নাগরিকদের নিরাপত্তা রয়েছে। কেউ নাগরিকদের উপর কোন অন্যায় করে পার পাবে না। শেখ হাসিনার বাংলাদেশে কোন মাস্তানি চলবে না।”

তিনি বলেন, “বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এদেশে বিচারহীনতার ব্যবস্থার বিপরীতে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠিত করেছেন। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা প্রমাণ করেছেন, বাংলাদেশে কেউই আইনের উর্ধ্বে নয়। তিনি এটি বুঝিয়ে দিয়েছেন।”

দুষ্টের দমনের জন্য রাষ্ট্রের ‘কোয়ার্সিভ পাওয়ার’ ব্যবহারের প্রয়োজন রয়েছে। বঙ্গবন্ধু হত্যার পর থেকেই খুনি চক্র এবং তাদের সুবিধাভোগীরা এদেশে বিচারহীনতা প্রতিষ্ঠিত করেছিল। জাতির পিতা বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার শাসনামলে কোন অপরাধীকে কখনোই প্রশ্রয় দেয়া হয়নি। বরং দল মত নির্বিশেষে যে-ই অপরাধ করেছে, তারই বিচার হয়েছে।

হাজি সেলিমের পুত্রের ঘটনাটি সকল গুণ্ডা মাস্তানদের জন্য আরেকটি পরিষ্কার বার্তা যে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আইনের শাসনে বিশ্বাসী। এই রাষ্ট্রে কোন গুণ্ডামি-মাস্তানির কোন সুযোগ নেই। সকল গুণ্ডামি-মাস্তানির বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র সক্রিয় রয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা