জাতীয়

ধর্ষণবিরোধী লংমার্চে হামলার প্রতিবাদে শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক : ফেনীতে ধর্ষণবিরোধী লংমার্চে হামলার প্রতিবাদে বুধবার শাহবাগ মোড় অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত একদল বিক্ষোভকারী দুপুরের দিকে রাস্তায় নেমে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা ধর্ষণ ও অন্যায়ের বিরুদ্ধে মিছিলও করেন।

সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় শাহবাগ এবং আশপাশের এলাকার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

ধর্ষণ, যৌন হয়রানি ও নারীদের প্রতি সহিংসতার ক্রমবর্ধমান ঘটনার প্রতিবাদে ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে গত ১৭ অক্টোবর ফেনীতে একটি লংমার্চে হামলা চালানো হয়।

স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতারা ওই হামলা চালায় বলে অভিযোগ করেন লংমার্চের আয়োজনকারী বামপন্থী সংগঠনের নেতারা।

বামপন্থী সংগঠন, ছাত্র, যুবক এবং মানবাধিকার কর্মীসহ বিক্ষোভকারীরা, ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে নয় দফা দাবিতে তাদের লংমার্চ শুরু করেন।

সিলেট এমসি কলেজ এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সাম্প্রতিক গণধর্ষণের ঘটনার পর অক্টোবরের শুরু থেকেই দেশজুড়ে ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়।

ধর্ষণের ক্রমবর্ধমান ঘটনার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসাবে কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড কার্যকর করার অনুমতি দিয়ে একটি অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি। সূত্র : ইউএনবি।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা