জাতীয়

স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা চলবে রাত ৯টা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক : এবারের দুর্গাপূজায় কোনো প্রকার উৎসব এবং ঢাকায় কুমারীপূজাও হবে না। মন্দির বন্ধ করে দেয়া হবে রাত ৯টার মধ্যে। অধিক হারে মানুষের ভীড় এড়িয়ে চলতে মন্দির কর্তৃপক্ষ প্রসাদ বা খিচুড়ি বিতরণ বন্ধ রাখারও সিদ্ধান্ত নিয়েছেন। পূজা উযযাপনে হবে না বিজয় শোভাযাত্রা। করোনা ভাইরাস থেকে মুক্তি লাভের জন্য বিশেষ প্রার্থনাও করা হবে।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উযযাপনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা এ কথা জানান। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী।

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সভাপতি মিলন কান্তি দত্ত। এ সময় আরও উপস্থিত ছিলেন পূজা উদ্‌যাপন পরিষদের ঢাকা মহানগর সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার, সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মণ্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, জে এল ভৌমিক, পূরবী মজুমদার, সুভাষ বিশ্বাস প্রমুখ।

করোনাভাইরাসের কারণে এবার পূজায় কোন উৎসব থাকবে না। এ জন্য মন্দিরে বাড়তি আলোকসজ্জা, মেলা, আরতি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে না। ভক্তিমূলক গান ছাড়া অন্য কোনো গান বাজানো যাবে না। কোনো আতশবাজি বা পটকার ব্যবহার করা যাবে না। তা ছাড়া এবার জনসমাগম পরিহার করতে মন্দির কর্তৃপক্ষ প্রসাদ বা খিচুড়ি বিতরণ থেকেও বিরত থাকবে।

সন্ধ্যার মধ্যেই আরতি সম্পন্ন করে আগত সকল দর্শনার্থীদের মন্দিরে আসতে নিষেধ করা হবে। রাত ৯টার পর মন্দির বন্ধ করে দেওয়া হবে। আর কোনো দর্শনার্থীদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না। এর পাশাপাশি ভক্তরা যেন তাঁদের বাড়ি থেকে অঞ্জলি দিতে পারেন, সে জন্য সম্ভব হলে মন্দিরগুলোর তরফ থেকে ডিজিটাল ব্যবস্থা করা হবে।

মন্দিরে নারী ও পুরুষ প্রবেশের জন্য আলাদা লাইনের ব্যবস্থা থাকবে। শারিরিক ও সামাজিক দূরত্ব মেনে, মাস্ক ব্যবহার করে ভক্তরা অঞ্জলি দিতে পারবেন। বিজয়া দশমী হবে ২৬ অক্টোবর, তবে এবার বিজয়ার শোভাযাত্রা হবে না। মন্দিরগুলো তাদের নিজ নিজ ব্যবস্থাপনায় প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করবে।

পরিষদ নেতারা আরও বলেন, এবার সারা দেশে মোট ৩০ হাজার ২৩১টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। গত বছর অনুষ্ঠিত হয়েছিল ৩১ হাজার ৩৯১টি পূজা মন্ডপ। মহামারির কারনে এবার ১ হাজার ১৮৫টি কম হচ্ছে।

এক প্রশ্নের জবাবে পরিষদ নেতারা জানান, করোনায় স্বাস্থ্যবিধি মানার তাগিদ থেকেই মূলত ঢাকায় কুমারীপূজা হবে না। তবে সপ্তমী তিথিতে দুপুর ১২টা ১ মিনিটে সব মন্দিরে কোভিড-১৯ মহামারি থেকে মুক্তি এবং সবার আরোগ্য কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এ ছাড়া মহামারি থেকে পরিত্রাণ লাভের জন্য মন্দিরে মন্দিরে প্রার্থনা করা হবে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা