জাতীয়

ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতাল ছেড়ে বাসায়

নিজস্ব প্রতিবেদক :

খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক অসুস্থ হয়ে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ভর্তি হয়েছেন । বর্তমানে তার অবস্থা কিছুটা ‍স্থিতিশীল হওয়ায় হাসপাতাল থেকে বাসায় নেয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায় শুক্রবার রাতে তিনি ইউরিন ইনফেকশনসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালের কেবিনে নিবিড় পর্যবক্ষণে রেখে তার চিকিৎসা দেওয়া হয়”

৮৫ বছর বয়সী ব্যারিস্টার রফিক-উল হককে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে একাধিক আইনজীবী জানিয়েছেন। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধানে তার চিকিৎসা করা হয়।

বর্তমানে ব্যারিস্টার রফিকের অবস্থা কিছুটা উন্নতির দিকে থাকায় ডাক্তারের পরামর্শে বাসায় নেয়া হয় বলে তার পারিবারিক সুত্র নিশ্চিত করেন। দেশ বরেণ্য আইনজীবী ব্যারিষ্টার রফিক-উল হক ১৯৬০ সালে কলকাতা উচ্চ আদালতে আইনজীবী হিসেবে কর্মজীবনের শুরু করেন। ১৯৯০ সালে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল করা হয়েছিল ব্যারিস্টার রফিককে।

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে আইনজীবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ব্যারিস্টার রফিক-উল হক। ওই সময় তিনি বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অনেক রাজনীতিবিদের পক্ষে সুপ্রিম কোর্টে আইনি লড়াই করেন।

রফিক-উল হকের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা