জাতীয়

করোনায় মারা গেলেন বাংলাদেশ বেতারের পরিচালক

নিজস্ব প্রতিবেদক :

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের পরিচালক আমানুল্লাহ মাসুদ হাসান (জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

শনিবার (১৭ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে রাজধানীর গুলিস্থানে অবস্থিত সরকারী কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই আসাদুল্লাহ মামুন হাসান।

আমানুল্লাহ মাসুদ হাসান দীর্ঘদিন রাজশাহী বেতারের সহকারী আঞ্চলিক পরিচালক হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি রংপুর ও রাঙামাটি বেতারের আঞ্চলিক পরিচালক হিসেবেও দীর্ঘদিন কর্মরত ছিলেন।

তার লেখা দুটি বই প্রকাশিত হয়েছে। জাতীয় কবি কাজী নজরুলকে নিয়ে তিনি লিখেছেন ‘দুখু মিয়া থেকে অগ্নিবীণার কবি’ ও ছোট গল্প ‘নিছক প্রেমের গল্প’। এবারের একুশে ফেব্রয়ারিতে ছোটদের ‘বিষাদসিন্দু’ নামে আরও একটি বই প্রকাশিত হওয়ার কথা ছিল।

ব্যক্তিগত জীবনে আমানুল্লাহ মাসুদ হাসান এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। তার গ্রামের বাড়ি রাজশাহী শহরের ধরমপুর এলাকায়। তিনি এলাকায় একজন সমাজসেবক ও ভাল মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা