ছবি: সংগৃহীত
জাতীয়

ই-পারিবারিক আদালত, দুর্নীতি কমাবে ও সময় বাঁচাবে, মনে করছেন আইন উপদেষ্টা

সান নিউজ অনলাইন 

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে সোমবার উদ্বোধন করা ই-পারিবারিক আদালতের মাধ্যমে দেশের বিচার ব্যবস্থায় ভোগান্তি এবং দুর্নীতি কমানো সম্ভব হবে, পাশাপাশি সময়ও বাঁচবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “প্রধান উপদেষ্টার সবচেয়ে বড় অফিস হলো হোয়াটসঅ্যাপ। তিনি হোয়াটসঅ্যাপেই বেশি কাজ করেন। কাজেই আমাদেরও ডিজিটালাইজেশনের দিকে এগোতে হবে।” তিনি আরও যোগ করেন, “আমাদেরকে ধন্যবাদ দেয়ার প্রয়োজন নেই; কেবল এটাকে সন্তানের মতো দেখাশোনা করুন।”

ড. আসিফ জানান, আইন মন্ত্রণালয়ে ২১টি রিফর্ম করা হয়েছে এবং আশা করা হচ্ছে, পরবর্তী সরকার এগুলোকে অব্যাহত রাখবে। তিনি বলেন, “বিনা পয়সায় লিগ্যাল এইডে গিয়ে বিচার পাওয়া যাবে। পারিবারিক মামলার ক্ষেত্রে এটি বাধ্যতামূলক করেছি। বর্তমানে ২০টি জেলায় চালু আছে, শিগগিরই ৬৪টি জেলায় সম্প্রসারণ করা হবে। আশা করি, ৫ বছরের মধ্যে মামলার জট ৫০ শতাংশ কমে যাবে।”

আইন উপদেষ্টা আরও সতর্ক করেন, “সিঙ্গাপুরকে সংস্কার করতে সাবেক প্রধানমন্ত্রী লি কুয়ান ইউর ১০ বছর লেগেছে। সংস্কার রাতারাতি সম্ভব নয়। যা দেশের মানুষ গ্রহণ করতে পারবে না, সেই সংস্কার করার চেষ্টা রাষ্ট্রকাঠামো দুর্বল করতে পারে। তাই সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তববাদী হওয়া জরুরি।”

ই-পারিবারিক আদালতের মাধ্যমে মামলার প্রক্রিয়া ডিজিটালভাবে সম্পন্ন হবে। এটি ভোগান্তি কমানো, দরিদ্র জনগণকে বিনা খরচে বিচার সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি সময় সাশ্রয় করবে। বিশেষ করে পারিবারিক ও নাগরিক বিরোধের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ড. আসিফ জানান, “মোবাইল ও অনলাইন পদ্ধতিতে নথি যাচাই, শুনানি এবং প্রয়োজনীয় যোগাযোগ করা সম্ভব, যার ফলে আদালতে বারবার যাতায়াতের ঝামেলা কমবে এবং পক্ষের সময়ও বাঁচবে।”

তিনি আশা প্রকাশ করেন, দেশের বিচারব্যবস্থায় এ ধরনের ডিজিটাল উদ্ভাবন কার্যকরভাবে বাস্তবায়ন হলে, বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায়প্রাপ্তির হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা