ছবি: সংগৃহীত
জাতীয়

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো সম্ভাবনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সান নিউজ অনলাইন 

নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনের সময় বিভিন্ন দলের মিছিল ও মিটিংয়ের সংখ্যা বেড়ে যেতে পারে। তবে দায়িত্ব নেওয়ার পর গত দেড় বছরের প্রচেষ্টায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।

উপদেষ্টা ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ দুর্যোগকালীন প্রস্তুতির বিষয়েও সতর্ক করেছেন। তিনি বলেন, ভূমিকম্পের আগাম সতর্কবার্তা দেওয়ার জন্য অনেক দেশে মোবাইল অ্যাপ ব্যবহার করা হচ্ছে, এবং বাংলাদেশেও এ ধরনের ব্যবস্থা চালু করা যেতে পারে। এছাড়া, নগর এলাকায় উন্মুক্ত জায়গার অভাব, জলাশয় ভরাট ও ভবন নির্মাণে বিল্ডিং কোড মানার বিষয়েও সবাইকে সতর্ক করেছেন।

ফায়ার সার্ভিসের সক্ষমতা নিয়ে তিনি জানান, সাম্প্রতিক অগ্নিদুর্ঘটনায় ফায়ার সার্ভিস যথেষ্ট সক্ষমতা প্রদর্শন করেছে। তবে বড় ধরনের ভূমিকম্পের ক্ষেত্রে আরও সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধিতে কাজ চলছে বলেও উল্লেখ করেন।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা