জাতীয়

ভোটার এলাকা পরিবর্তন করেছেন প্রধান উপদেষ্টা

সান নিউজ অনলাইন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার ভোটার এলাকা পরিবর্তন করেছেন। এতদিন তিনি ঢাকা-১৩ আসনের মিরপুরে গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সের ঠিকানায় ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। তবে এখন তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের আওতাধীন ঢাকা-১৭ আসনের গুলশান-২ ঠিকানায় ভোটার হিসেবে স্থানান্তরিত হয়েছেন।

রোববার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের (এনআইডি) ডাটাবেজ অনুযায়ী, গত ২ ফেব্রুয়ারি ড. ইউনূস নিজে লিখিতভাবে ভোটার ঠিকানা পরিবর্তনের আবেদন করেন। পরে এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর ১৭ ফেব্রুয়ারি আবেদন অনুমোদন দেন এবং ১৮ ফেব্রুয়ারি তা ডাটাবেজে সংশোধন করা হয়।

নির্বাচনী অঞ্চল পরিবর্তনের ফলে ড. ইউনূস এখন রাজধানীর অভিজাত গুলশান এলাকায় ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ঠিকানা পরিবর্তনের কারণ আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও ধারণা করা হচ্ছে, তার বাস্তব বসবাসের অবস্থানের সঙ্গেই এটি সম্পর্কিত।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

নতুন ঋণ কর্মসূচিতে সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছে আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আনু...

কর্মসূচি বাস্তবায়নে ঝালকাঠিতে গাছের চারা বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা