সংগৃহীত
জাতীয়
সিইসি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা

সান নিউজ অনলাইন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন মন্তব্য করেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনে নিরাপত্তা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

শনিবার (১১ অক্টোবর) চট্টগ্রাম নগরীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। কর্মশালায় অংশ নেন ৭০ জন নির্বাচন কর্মকর্তা।

সিইসি নাসির উদ্দিন বলেন, “আইনগত, প্রশাসনিক ও প্রযুক্তিগত নানান চ্যালেঞ্জ থাকলেও আমাদের প্রমাণ করতে হবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত রয়েছে। সবার সহযোগিতায় আমাদের একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে। প্রিসাইডিং অফিসারদের পূর্ণ ক্ষমতা দেওয়া হবে। তারা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, তবে তারাও অপরাধী হিসেবে গণ্য হবেন।”

তিনি আরো বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের বড় চ্যালেঞ্জ নিরাপত্তা ও প্রশাসনিক নিয়োগ। সবাইকে নিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে হবে এদেশে আইনের শাসন আছে।”

কর্মশালায় চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে. এম. আলী নেওয়াজ, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা