সংগৃহীত
জাতীয়

মোটরসাইকেলে সড়ক উপদেষ্টা, চালকের মাথায় নেই হেলমেট

সান নিউজ অনলাইন

ঢাকা-সিলেট মহাসড়কের বেহালদশা ও যানজট পরিস্থিতি পরিদর্শনে যাওয়ার পথে নিজেই তীব্র যানজটের কবলে পড়েন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। পরে বাধ্য হয়ে তিনি মোটরসাইকেলে চড়েন। তবে সে মোটরসাইকেল চালকের মাথায় নেই কোনো হেলমেট। এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে নেটিজেনদের মাঝে।

বুধবার (৮ অক্টোবর) বেলা পৌনে ১১টায় তিনি আশুগঞ্জ থেকে রওয়ানা দেন এবং বেলা ১টায় সময় তিনি বিশ্বরোড মোড়ে আসেন। তবে তার গাড়ি বহর তখনো ছিলো আশুগঞ্জ এলাকাতেই। তিনি বাহাদুরপুর থেকে মোটরসাইকেলে উঠেন।

জানা যায়, আজ সকালে তিনি মহানগর প্রভাতী ট্রেনে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে নামেন। পরে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ায় আসার পথে আশুগঞ্জের হোটেল উজানভাটিতে যাত্রাবিরতি করেন। সেখান থেকে যাত্রা শুরু করলে আশুগঞ্জের বাহাদুরপুর থেকে তিনি দীর্ঘ যানযটে আটকা পড়েন।

উপদেষ্টার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম ও পুলিশ সুপার এহতেশামুল হক এবং সড়ক ও জনপথের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা