জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুদিন করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক : শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার করার প্রস্তাব করা করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আলাপ-আলোচনা শুরু করেছে। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, এনসিটিবি এ ধরনের একটি প্রস্তাবনা জমা দিয়েছে। সেটি নিয়ে মন্ত্রণালয়ে আলোচনা চলছে। এ বিষয়ে একটি সভাও হয়েছে। তবে এখনো সিদ্ধান্ত হয়নি।

সরকারি অফিস-আদালতে সাপ্তাহিক ছুটি দুদিন শুক্র ও শনিবার। তবে স্কুল-কলেজে ছুটি শুধু শুক্রবার। তবে প্রায় সব বিশ্ববিদ্যালয়েই সাপ্তাহিক ছুটি দুদিন।

জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, নতুন যে শিক্ষাক্রম করা হচ্ছে (২০২২ সাল থেকে কার্যকর হবে) তার একটি খসড়া রূপরেখা তৈরি করা হয়েছে। সেখানে সপ্তাহে পাঁচদিন ক্লাস নিলে বছরে কতগুলো ক্লাস নেয়া যাবে, ছয়দিন হলে ক্লাস কতগুলো হবে- সেসব বিষয় রয়েছে।

এটি এখন ওয়েবসাইটে মতামতের জন্য দেয়া হবে। তারপর জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভাসহ অন্যান্য পর্যায়ে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে। এটি এখনো একেবারেই প্রাথমিক খসড়া। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা