জাতীয়

শুক্রবার শাহবাগে ধর্ষণবিরোধী মহাসমাবেশ

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে সংঘটিত ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে চতুর্থ দিনের মতো ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে আন্দোলন চলছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এছাড়া ধর্ষণবিরোধী আন্দোলনকে আরও বেগবান করতে শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় শাহবাগে মহাসমাবেশের ডাক দেন তারা। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংবাদিক, মানবাধিকারকর্মী, আইনজীবীসহ নানা পেশার মানুষ উপস্থিত থাকবেন।

ধর্ষণবিরোধী আন্দোলন চতুর্থ দিনেও মিছিল, বক্তব্য, গান, কবিতা ও স্লোগানে মুখর ছিল শাহবাগ। এতে ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে আন্দোলনকারীরা এসে যোগ দিয়েছিলেন। আন্দোলনকারীরা ধর্ষণের সাথে জড়িত প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের দাবি জানান। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণবিরোধী আন্দোলনে পুলিশ ও সরকারদলীয় সমর্থকদের হামলার তীব্র নিন্দা জানান।

আন্দোলনকারীরা সাংবাদিকদের বলেন, বাংলাদেশে অব্যাহত নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে শাহবাগ আবার জেগে উঠেছে। দেশের মানুষদের নিয়ে ধর্ষকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। আগামীকাল (শুক্রবার) সে যুদ্ধের দিন ঘোষণা করা হচ্ছে। এদিন শাহবাগে বিকেল ৩টায় মহাসমাবেশের আয়োজন করা হবে। সে সমাবেশের মাধ্যমে এ সরকার, ছাত্রলীগ ও ধর্ষক লীগের বিচার জনগণের কাছে নিয়ে যাব।

সান নিউজ/বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা