নারী ও শিশু নির্যাতনকারীদের কঠোর শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
জাতীয়

নারী ও শিশু নির্যাতনকারীদের কঠোর শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দেশে ইদানীংকালে নারী, শিশু নির্যাতনসহ নানা অপকর্ম ঘটছে। সেগুলোর ব্যাপারে কঠোর শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর জানিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, “তাদের বিরুদ্ধে তরিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, গ্রেফতারসহ আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে।”

বৃহস্পতিবার (৮ অক্টোবর) তথ্য মন্ত্রণালয় সভাকক্ষ বাংলাদেশ প্রেস কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন গ্রহণ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ বিষয়ে প্রতিবাদ হওয়াটা স্বাভাবিক এবং প্রতিবাদ হলে সরকারের পক্ষে এ বিষয়ে পদক্ষেপ নেয়া সহজ হয়। কিন্তু এই প্রতিবাদ করতে গিয়ে যারা সরকারের পদত্যাগ চায় বা প্রধানমন্ত্রী সম্পর্কে নানা মন্তব্য করে তখন বুঝতে হবে এদের উদ্দেশ্য নারী ও শিশু নির্যাতনকারীদের শাস্তি দেয়া নয়। তাদের উদ্দেশ্য হচ্ছে এই ইস্যুর আড়ালে তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা। এটি আসলে এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, আমরা অতিতেও দেখেছি দেশে যেহেতু কোনো রাজনৈতিক ইস্যু নেই, তাই অন্য কোনো ইস্যু ধরে বিরোধীদল এবং বিএনপিসহ অন্যান্য কিছু দল গোষ্ঠী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে।

এ ধরনের ঘটনা কি করলে কন্ট্রোলে আনা যায় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের ঘটনা সব সময় হয়ে আসছে। আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ছিলনা ফলে অনেক ঘটনা ঢাকা পড়ে থাকতো। নোয়াখালী ঘটনাটিও ঢাকা পড়ে যেতো যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে না আসতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর টেলিভিশনসহ অন্যান্য মিডিয়া সক্রিয় হয়েছে। প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। এটি শুধু বাংলাদেশ নয় সারাবিশ্বেই একই চিত্র। অবশ্যই এ ঘটনাগুলো অনভিপ্রেত। সরকার এ বিষয়ে সক্রিয় আছে। অতীতের কথা চিন্তা করুন বিএনপির আমলের কথা চিন্তা করুন তখন দলগতভাবে গ্রাম অবরুদ্ধ করে ধর্ষণ করা হয়েছে। তখন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকার ব্যবস্থা গ্রহণ করছে।

নারী ও শিশু নির্যাতন রোধে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কি উদ্যোগ নেয়া হয়েছে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বহু আগে থেকে প্রচার প্রচারণা চালিয়ে আসছে। একই ক্ষেত্রে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ও কাজ করে যাচ্ছে। আমি মনে করি আজকের পরিস্থিতির প্রেক্ষাপটে সেটা আরো জোরদার করা প্রয়োজন। আমরা সেটি আরো জোরদার করবো। এক্ষেত্রে একটি বিষয় হয়তো অনেকের নজরে আছে আবার অনেকের নজরে নাই। সেটি হচ্ছে আমরা লক্ষ্য করেছি ও অনেকেই অভিযোগ করেছেন সেটি হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে যেখানে এন্টারটেইনমেন্ট দেয়া হয় সেখানে যেভাবে বিভিন্ন কনটেন্ট আপলোড দেয়া হয় সেখানে অনেকগুলো অশালীন থাকে। আর্থসামাজিক প্রেক্ষাপটে যেগুলো কিশোরদের হাতে পড়া উচিত নয়।

সান নিউজ/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

দুর্নীতিতে বদলি নয়, চাকরিচ্যুতির হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যখাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্বাস্থ...

জুলাই আন্দোলন নিয়ে অপপ্রচার: শাওন-মাহি-শান্তার বিরুদ্ধে জিডি

অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি

হামের প্রকোপে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ৮৩৩ শিশু, মৃত্যু ২

দেশে হামের সংক্রমণ এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নি...

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে  মানববন্ধন

ঝালকাঠির ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছে জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা