'প্রতিরোধের আগুন বুকে, ধর্ষকদের দাও রুখে'
জাতীয়

'প্রতিরোধের আগুন বুকে, ধর্ষকদের দাও রুখে'

নিজস্ব প্রতিবেদক : স্লোগানে মুখর হয়ে উঠেছে রাজধানীর শাহবাগের ধর্ষণ ও নারী নিপীড়নবিরোধী আন্দোলন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে বর্বরোচিত নির্যাতনসহ দেশের বিভিন্ন এলাকায় নারী নির্যাতনের প্রতিবাদে টানা চতুর্থ দিনের মতো রাজধানীর শাহবাগে চলছে ‘ধর্ষণবিরোধী’ আন্দোলন। আন্দোলনে অংশ নিয়েছে ছাত্র ইউনিয়ন, সমাতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন কবি, লেখক, ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট ও সাধারণ জনগণ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টার পর থেকেই আন্দোলনকারীরা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জড়ো হতে থাকেন।

আন্দোলনকারীরা বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীদের ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগানে শাহবাগ এলাকা প্রকম্পিত করতে দেখা যায়। আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছেন, একাত্তুরের বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই, প্রতিরোধের আগুন বুকে, ধর্ষকদের দাও রুখে, প্রতিবাদের স্লোগান মুখে, ধর্ষকদের দাও রুখে, প্রীতিলতার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই, ইলা মিত্রের বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই, এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন, লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, পাড়া-মহল্লার থেকে ধর্ষকদের বয়কট কর।

আন্দোলনকারীরা সারাদেশে অব্যাহত ধর্ষণ প্রতিরোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যর্থ উল্লেখ করে অবিলম্বে তার পদত্যাগ দাবি করেন। আন্দোলনকারীরা তাদের বক্তব্যে বলেন, আমরা এখানে বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ করছি। ধর্ষকদের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি। এমন নিশ্চয়তা নেই যে, কাল আমাদের মা, বোন বা অন্য কেউ ধর্ষণ হবে না। তাই আসুন আমরা যে যার জায়গা থেকে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করি। মুক্তিযুদ্ধের বাংলাদেশ ধর্ষকদের আস্তানা হতে পারে না।

সান নিউজ/বিএম/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা