জাতীয়

রাষ্ট্রপতির কাছে ভারতের নতুন হাই-কমিশনারের পরিচয়পত্র পেশ

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন ভারতের নতুন হাই-কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবনে এই পরিচয়পত্র পেশ করেন তিনি ।

২০১৯ সালের মার্চ থেকে ঢাকায় হাইকমিশনারের দায়িত্ব পালন করে আসা রীভা গাঙ্গুলী দাশের স্থলাভিষিক্ত হলেন বিক্রম দোরাইস্বামী।

এর আগে গত ৫ অক্টোবর সকাল ১০টার দিকে নতুন ভারতীয় হাইকমিশনার আখাউড়া দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। সেদিন চেকপোস্টে তাকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মিজানুর রহমান ও আখাউড়া থানা পুলিশের ওসি রসুল আহমদ নিজামী।

১৯৯২ ব্যাচের কর্মকর্তা বিক্রম দোরাইস্বামী অতিরিক্ত সচিব হিসেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংগঠন ও সম্মেলন বিভাগে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্বও সামলেছেন এই পেশাদার কূটনীতিক।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব থাকার সময় বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মিয়ানমার বিভাগে নানা দায়িত্ব পালন করেন দোরাইস্বামী। তিনি মন্ত্রণালয়ের সার্ক বিভাগের প্রধানের দায়িত্বও পালন করেন।

ঢাকায় রওনা হওয়ার আগে আখাউড়ায় উপস্থিত সাংবাদিকদের দোরাইস্বামী বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে তিনি আনন্দিত। ভারতের সবচেয়ে নিকটতম প্রতিবেশী দেশ বাংলাদেশ। ভারতে আমরা বাংলাদেশকে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মনে করি। বাংলাদেশের সাথে আরও কীভাবে অংশীদারিত্ব বাড়ানো যায়, সেটি নিয়ে আমি কাজ করব।

সান নিউজ/বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা