সংগৃহীত ছবি
জাতীয়

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক: বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত কিশোরগঞ্জ জেলা এবং নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সমগ্র এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে প্রতিষ্ঠানটি এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আরও পড়ুন: লিফলেট বিতরণ করলেই আটক

বার্তায় বলা হয়, জিটিসিএল কর্তৃক মনোহরদী গ্যাস মিটারিং স্টেশন মোডিফিকেশন কাজে উক্ত স্টেশন-মনোহরদী ডিআরএস এবং কিশোরগঞ্জ ডিআরএসগামী গ্যাস লাইনে বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা-বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় ঢাকা মহানগরীর পূর্বাঞ্চল, নরসিংদী জেলা, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা, গাজীপুরের কালিগঞ্জ, জয়দেবপুর, কোনাবাড়ি, চন্দ্রা ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা