সংগৃহীত ছবি
জাতীয়

অনলাইনে মামলা চালুতে পুলিশকে নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ মানুষের জন্য আইনি সেবা আরও সহজ করার লক্ষ্যে অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালু করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর মিন্টো রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চপর্যায়ের এক বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাকালে তিনি এ নির্দেশ দেন।

আরও পড়ুন: ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

বর্তমানে এজাহার বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) দায়ের করতে সকলকে নিকটস্থ থানায় যেতে হয়, যা খুবই কষ্টকর। এর ফলে অপব্যবহারের সুযোগ তৈরি হয়।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ পুলিশের একটি ডেডিকেটেড কল নম্বর সেট করা উচিত (যেমন ৯৯৯), যাতে অভিযোগকারীরা দেশের যে কোনো প্রান্ত থেকে একটি প্রথম তথ্য প্রতিবেদন (এফআইআর) দাখিল করতে পারে।

এ সময় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে যত দ্রুত সম্ভব একটি অনলাইন এফআইআর ফাইলিংয়ের জন্য একটি নতুন নম্বর চালু করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, এর ফলে জনগণের মামলা করার সময় ঝামেলার সম্মুখীন হওয়া কমাবে। এছাড়াও পুলিশ প্রধানকে অনলাইনে মামলা দায়েরের বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি ডেডিকেটেড কল সেন্টার স্থাপনের নির্দেশ দেন।

তিনি আরও বলেন, এ সময় যারা অনলাইনে মামলা দায়ের করতে কষ্ট করে, তারা সহজেই যেন কল সেন্টার থেকে সাহায্য নিতে পারে।

আরও পড়ুন: মহাখালীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

এই বৈঠকে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খুদা বকশ চৌধুরী ও স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা