সংগৃহীত ছবি
জাতীয়

কারাগারে সাবেক রেলমন্ত্রী সুজন

নিজস্ব প্রতিবেদক: গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইজিবাইক চালককে হত্যার পর লাশ গুমের মামলায় গ্রেফতার সাবেক রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান এ আদেশ দেন।

আরও পড়ুন: আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

এর আগে, গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। এই আবেদনের প্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পঞ্চগড় জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ইয়াছিনুল হক দুলাল বলেন, আজ আসামি পক্ষের কোনো আইনজীবী তার জামিনের আবেদন করেনি এই জন্য আমরাও কোনো ধরনের বিরোধিতা করিনি। এর পরে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

আসামি পক্ষের আইনজীবী মির্জা সারোয়ার হোসেন জানান, রিমান্ড শেষে সাবেক রেলমন্ত্রী সুস্থ আছেন বলে আদালতকে জানিয়েছেন। তবে আমরাও দেখেছি তিনি সুস্থ আছেন। আগামীকাল (মঙ্গলবার) আদালতে তার জামিন আবেদন করা হবে।

এর আগে, গত বছরের (১৬ সেপ্টেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি মামলায় শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরে রোববার (১ ডিসেম্বর) সকালে পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে হাজির করা হলে মামলার শুনানি শেষে আদালতের বিচারক মো. আশরাফুজ্জামান তার জামিন আবেদন না মঞ্জুর করেন।

আরও পড়ুন: শাহজালালে বিমান ওঠা-নামায় বিঘ্ন

আদালত সূত্রে জানা যায়, পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুম হন আল আমিন। এই ঘটনায় আল আমিনের বাবা মনু মিয়া গত (১০ নভেম্বর) জেলা আ’লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী সুজনসহ ১৯ জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা দায়ের করেন। এই মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, বাদী মো. মনুর ছেলে আলামিন পেশায় একজন রিকশাচালক। গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনি সক্রিয় যোদ্ধা ছিলেন। এই জন্য তাকে শুরু থেকেই বিভিন্ন মাধ্যমে হুমকি-ধামকি দেওয়া হতো। এরই ধারাবাহিকতায় গত (৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের পর আল আমিন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান সাকিব প্লাবন পাটোয়ারীর বাড়ির সামনে দিয়ে যখন বাড়ি ফিরছিলেন ঐ সময় কয়েকজন আসামির পরোক্ষ ও প্রত্যক্ষ মদদে অন্য আসামিদের ধারালো অস্ত্রের দ্বারা জখম করেন আল আমিনকে। এতে রক্তাক্ত হয়ে আলামিন সড়কে লুটিয়ে পড়লে তার নিথর দেহ নিয়ে যান আসামিরা। তখন থেকেই নিহত আল আমিনের কোন সন্ধান নেই।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা