সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে তাপমাত্রা কমার আভাস

নিজস্ব প্রতিবেদক: বিগত কয়েক দিনের তুলনায় আজ (সোমবার) রাজধানীতে তাপমাত্রা কমতে পারে। একই সাথে আগামী ২ দিন সারাদেশের তাপমাত্রাও কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা দেখা যায়নি বলেন জানান এ সংস্থাটি।

আরও পড়ুন: তিতুমীর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

সোমবার (১৩ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ হাফিজুর রহমান এ সকল তথ্য জানান।

তিনি বলেন, চলতি মাসের শেষ সারাদেশে আরেকটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে এখনই এর তারিখ নির্ধারিত করে বলা যাচ্ছে না। কিন্তু আজ ও আগামী ২ দিন ঢাকাসহ সারাদেশেই তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এদিকে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য রাজধানীর তাপমাত্রা কমার আভাস মিলেছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এ সকল এলাকায় আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এর ফলে আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ সময়ের মধ্যে পশ্চিমা বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় (৮-১২) কি.মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আর আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৩ ডিগ্রি । এতে আদ্রতার পরিমাণ ছিলো ৯০ শতাংশ।

আরও পড়ুন: আমাদের মূল ফোকাস জাতীয় নির্বাচন

অপরদিকে, আবহাওয়া পর্যবেক্ষণে কাজ করা বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) বলছে, আজ সারাদেশের আকাশ বেশ কিছু এলাকায় পরিষ্কার থাকবে। তবে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

এছাড়াও, সংস্থাটির পক্ষ থেকে আরও জানাোন হয়েছে, ১২ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ফেণীতে। যার পরিমাণ ছিলো ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় রাজারহাটে। যার পরিমাণ ছিলো ১০.২০ ডিগ্রি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা