সংগৃহীত ছবি
জাতীয়

এস আলমের ৬ কারখানা বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : এস আলমের মালিকানাধীন ৬টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন : বিজিবির সাবেক মহাপরিচালক আটক

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গ্রুপটির মানব সম্পদ ও প্রশাসন প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের সই করা দুটি পৃথক প্রজ্ঞাপনে কারখানা বন্ধের বিষয়টি জানানো হয়।

এর মধ্যে একটি প্রজ্ঞাপনে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ ও এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড বন্ধ ঘোষণা করা হয়। একই কর্মকর্তার সই করা আরেকটি প্রজ্ঞাপনে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড-নফ, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড ও ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্ধ ঘোষণা করা হয়। ছয়টি কারখানার মধ্যে পাঁচটি কর্ণফুলী উপজেলায় এবং একটি বাঁশখালী উপজেলায় অবস্থিত।

আরও পড়ুন : কারামুক্ত আব্দুস সালাম পিন্টু

এস আলম গ্রুপের মানব সম্পদ ও প্রশাসন প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন প্রজ্ঞাপন দুটির জারির বিষয়টি নিশ্চিত করেন।

দুটি প্রজ্ঞাপনেই বলা হয়েছে, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত আগামী ২৫ ডিসেম্বর হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। তবে, নিরাপত্তা বিভাগ, ডেলিভারি সেকশন ও জরুরি বিভাগ (ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক) খোলা থাকবে।

আরও পড়ুন : নসিমনের ধাক্কায় ২ জন নিহত

এদিকে পুলিশ জানায়, মোট ৬টি কারখানা বন্ধ ঘোষণা করা হলেও এর মধ্যে কর্ণফুলীর দুটি স্থানে শ্রমিকরা জড়ো হয়েছেন। তাছাড়া বাঁশখালী উপজেলার এস আলমের মালিকানাধীন কোনো কারখানায় বিক্ষোভের তথ্য নেই।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, দুটি কারখানায় আমাদের টিম গিয়েছিল। শ্রমিকরা জড়ো হয়েছিল। তবে কর্তৃপক্ষ এসে তাদের সঙ্গে কথা বলেছেন। এরপর তারা চলে যান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা