অনুমোদিত ১৮টি এজেন্সির মাধ্যমে ভিসা নবায়ন
জাতীয়

অনুমোদিত ১৮টি এজেন্সির মাধ্যমে ভিসা নবায়ন

নিজস্ব প্রতিবেদক:

সৌদি থেকে ছুটিতে আসা প্রবাসীরা গত তিন দিনের মতো আজও ভোর থেকে রাজধানীর কারওয়ানবাজারে সৌদি এয়ারলাইন্স কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন।

অন্যদিকে রোববার (২৭ সেপ্টেম্বর) সৌদি প্রবাসীরা রাজধানীর গুলশানের সৌদি কনস্যুলেট অফিসের সামনেও ভিসা নবায়ন ও বিমানের টিকিট সংগ্রহ করতে ভিড় করেছেন।

তবে সৌদি কনস্যুলেট জানিয়েছে, দূতাবাস নয়, অনুমোদিত ১৮টি এজেন্সির মাধ্যমে ভিসা নবায়ন আবেদন করা যাবে। দূতাবাস থেকে সকলকে এই অনুমোদিত ১৮টি এজেন্সির মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।

আজ রোববার দেয়া হবে টোকেনধারী ৫০০ জনের টিকিট। নতুন করে টোকেন দেয়া হবে ৪ তারিখ থেকে। যাদের ভিসার মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হবে তাদের অগ্রাধিকার দিয়ে টিকিট দেয়া হচ্ছে। তবে কাঙ্ক্ষিত সময়ে টিকিট পাওয়া নিয়ে শঙ্কিত সৌদি প্রবাসীরা।

সৌদি প্রবাসী ইমরান সান নিউজকে বলেন, আমি সকালে ভিসা নবায়নের আবেদন করতে সকালে রাজধানীর গুলশানের সৌদি কনস্যুলেট অফিসের সামনে যাই। সেখান গিয়ে অনুমোদিত ১৮টি এজেন্সির লিস্ট সংগ্রত করি। আকামা ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে ২৪ দিন, তাই মূলত এই লিস্টের দেওয়া জাগায় যোগাযোগ করে আমাদের আবেদন করতে হবে।

তিনি আরও বলেন, অনেক সৌদি প্রবাসী রাজধানীর কারওয়ানবাজারে সৌদি এয়ারলাইন্স কার্যালয়ের সামনে বা সৌদি কনস্যুলেট অফিসের সামনে জড়ো হয়ে ভিড় করছেন। কিন্তু তারা এখানে ভিড় না করে যদি এই এজেন্সি গুলোতে আবেদন করে তাহলে তারা সহজেই সৌদি যেতে পারবেন।

তাহলে সৌদি প্রবাসিরা এখানে কেন ভিড় করছে সান নিউজের এমন প্রশ্নের জবাবে ইমরান বলেন, আসলে এখানে অনেকেই আছেন যারা শিক্ষিত না। তারা আসলে বুঝতে পারচ্ছে না কিভাবে কি করতে হবে।

প্রবাসী ইমরান বলেন, আমরা প্রবাসীরা সম্ভবত ভুল পথে হাটছি। আমাদের এই অনুমোদিত ১৮টি এজেন্সির মাধ্যেমে ভিসা নবায়ন আবেদন করলে আমাদের সৌদি যাওয়া সহজ হবে বলে আমি মনে করি।

সাননিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা