সৌদির টিকিট পেতে আজও উপচেপড়া ভিড়
জাতীয়

সৌদির টিকিট পেতে আজও উপচেপড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের সৃষ্ট পরিস্থিতিতে দেশে এসে আটকে পড়া সৌদি প্রবাসীরা রোববার (২৭ সেপ্টেম্বর) প্লেনেরে টিকিটের জন্য ভিড় করেছেন। গত তিন দিনের মতো আজও ভোর থেকেও রাজধানীর কারওয়ানবাজারে সৌদি এয়ারলাইন্স কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন হাজারও প্রবাসী।

জানা গেছে, আজ ১৪০১ থেকে ১৯০০ সিরিয়ালের টোকেনধারীদের টিকিট দেয়া হবে। তবে এই সিদ্ধান্ত আগেভাগে জানানো হলেও আরও অনেকেই জড়ো হয়েছেন সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে।

টিকিট প্রত্যাশীদের অভিযোগ, বারবার নির্দেশনা পরিবর্তন করায় ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। টোকেন অনুযায়ী নয়, ভিসার মেয়াদ অনুযায়ী টিকিট দিলে ভোগান্তি অনেকটাই লাঘব হতো বলে মনে করেন তারা।

সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৪ অক্টোবর থেকে দেয়া হবে নতুন টোকেন। এছাড়া আজ থেকে ভিসা নবায়ন কার্যক্রম শুরু করবে সৌদি দূতাবাস।

করোনাভাইরাসের মহামারির কারণে বিমান যোগাযোগ দীর্ঘদিন বন্ধ ছিল। এই সময়ে ছুটিতে দেশে এসে আটকা পড়েন প্রায় দুই লাখ প্রবাসী কর্মী। তাদের মধ্যে প্রায় ৮০ হাজার সৌদিপ্রবাসী ফিরতি টিকিট নিয়ে দেশে এসেছেন। কিন্তু করোনায় আটকে যান। তিন দফায় সাত মাস তাদের ভিসা ও আকামার মেয়াদ বাড়ায় সৌদি সরকার। আগামী ৩০ সেপ্টেম্বর আকামার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও সেই মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি। ভিসা ও কাজে ফেরার সময়সীমা (এক্সিট রি-অ্যান্ট্রি) বাড়াতে সম্মত হয়েছে রিয়াদ।

সান নিউজ/আরএইচ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা