শিশু স্বর্গ

বাল্যবিবাহের সর্বোচ্চ হার বাংলাদেশ

সান নিউজ ডেস্কঃ বিশ্বে বাল্যবিবাহের সর্বোচ্চ হারের দিক থেকে অন্যতম বাংলাদেশ। শিশু বিবাহ একটি প্রথা যা নারীদের দীর্ঘদিন ধরে চলে আসা সামাজিক মূল্যবোধ ও অসম অবস্থানকে প্রতিফলিত করে।

বাংলাদেশে নারীদেরকে প্রায়ই আর্থিক বোঝা হিসাবে মনে করা হয়। তবে শিশু বিবাহ ৩০ বছরে ধীরে ধীরে কমেছে। দারিদ্র ও অশীক্ষা এক্ষেত্রে নির্ধারণী বিষয়, কিন্তু প্রমাণ বলে যে, সকল পটভূমি ও সামাজিক বিভাজনের মধ্যে বাল্যবিবাহ চর্চা করা হয়।

ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের ৫০ শতাংশের অধিক নারী যাদের বয়স এখন ২০ এর মাঝামাঝি তাদের ১৮ বছর বয়স পূর্ণ হবার আগেই বিয়ে হয়েছে। প্রায় ১৮ শতাংশের বিয়ে হয়েছে ১৫ বছরের নিচে। দক্ষিণ এশীয় সংস্কৃতিতে সন্তানদের বিয়ের ক্ষেত্রে পিতা-মাতা মূল প্রভাব বিস্তার করে। পরিবারের সম্মান রক্ষার ক্ষেত্রে নারীরা সাধারণত বোঝা হয়ে দাঁড়ায়। একজন মেয়ে শিশু যখন যৌবনপ্রাপ্ত হয়, তাদের পিতা-মাতা তখন তাদের সতীত্ব রক্ষার জন্য উদ্বিগ্ন হয়ে উঠে।

বাল্যবিবাহ রোধ করার ক্ষেত্রে এটি হলো মূল বাধা। কারণ, সাম্প্রতিক গবেষণার ফলাফল অনুযায়ী, যেসব পিতা-মাতা মেয়ে শিশুদের বিয়ের সিদ্ধান্ত নেয়, তারা মেয়ে শিশুর বয়ঃসন্ধির শুরুতে যৌন নির্যাতনের ভয় অনুভব করে।

কিন্তু অনেক বিবাহিত কিশোরী দৈহিক ও যৌন নির্যাতনের শিকার হয় বা এসবের অভিজ্ঞতা সঞ্চয় করে। এসব কিশোরী মেয়েদের মধ্যে ৩৩ শতাংশ বিশ্বাস করে যে, একজন স্বামীর তার স্ত্রীকে আঘাত করা যৌক্তিক।

বিবাহের বাইরে যৌন কার্যকলাপ শুরু করার ব্যাপারে মেয়েদের উপলব্ধিকে সামাজিক মূল্যবোধের/নিয়মকানুনের জন্য হুমকি হিসাবে দেখা হয়। ’পবিত্রতা’ ও ’সম্মান’- এ দুয়ের মধ্যে আপসের উপলদ্ধি থেকে তাদেরকে ’কলঙ্কিনী’ হিসাবে চিহ্নিত করা হয়। যদি শিশুদের বিয়ে দেয়া এক ধরনের যৌন নির্যাতনের মধ্যে পড়ে বলে বাংলাদেশের অধিকাংশ জনগণ বিশ্বাস করে না।

এ কারনে, যেসব কিশোরী মেয়েদের বিয়ে হয়, তারা আগাম গর্ভবতী হওয়া ও নেতিবাচক স্বাস্থ্য ঝুঁকিতে থাকে। জলবায়ূ পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের পরিপ্রেক্ষিতে মেয়েদের বাল্যবিবাহ ও পাচারের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়।

এরূপ নিয়মকানুন/মূল্যবোধ, অবশেষে শিশুদের, বিশেষ করে মেয়েদের, বেঁচে থাকার বিকাশ, সুরক্ষা এবং অংশগ্রহণের বিষয়ে আপোষ করার ব্যাপারটিই প্রমান করে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা