শিশু স্বর্গ

চুয়াডাঙ্গায় চা ভেবে বিষ পানে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : বাড়ির পাশে খেলতে গিয়ে দুই ভাই তাফছির ও স্বাধীন ময়লার স্তুপ থেকে একটি বোতল কুড়িয়ে পেয়ে ভেতরে থাকা তরল পানীয়কে চা ভেবে পান করে। সেই তরল পানীয় পান করার পর অসুস্থ্য হয়ে পড়ে তাফছির। তারপর দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে ৩ বছরের তাফছিরকে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে আলমডাঙ্গার হাকিমপুরের নৈশপ্রহরীর দুই ছেলে স্বাধীন (০৫) ও তাছফির (০৩) বাড়ির পাশে খেলা করছিল। এসময় কুড়িয়ে পাওয়া বোতলের তরল পানীয় করার পর অসুস্থ্য হয়ে পড়ে তাছফির। হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও চিকিৎসক জানিয়েছে কুড়িয়ে পাওয়া ওই বোতলে ছিল ঘাসমারা বিষের অস্তিত্ব। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামে। নিহতের মা বলেন, বড় ছেলে আমাকে জানায় যে ছোট ছেলে তাছফির কুড়িয়ে পাওয়া বোতলের পানি পান করেছে। তারপর থেকেই অসুস্থ্য হয়ে পড়েছে।

পরে আমি তাছফিরের মুখে বিষের গন্ধ পাই। কুড়িয়ে পাওয়া বোতলের ভেতর থাকা তরলকে চা ভেবে খেয়েছে বলে জানায় তাছফির। ওই বোতলের পানি খেয়ে তাছফির অসুস্থ্য হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, হাসপাতালে নেয়ার পর পরীক্ষা নিরীক্ষা শেষে শিশু তাছফিরকে মৃত ঘোষণা করা হয়। বিষাক্ত পানীয় পান করে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) একরাম হোসেন জানান, কুড়িয়ে পাওয়া বোতলে ছিল ঘাসমারা বিষের অস্তিত্ব। ওই বিষ পান করেই মারা যায় তাছফির। পরিবারের কোন আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা