শিশু স্বর্গ

শীতে ৫টি খাবার বাচ্চাদের থেকে দূরে রাখুন

লাইফস্টাইল ডেস্ক : শীতের মৌসুমে বাচ্চারা গলা ব্যথা, সর্দি-ফ্লু, নিউমোনিয়া, ত্বকের সমস্যা এবং হাঁপানির মতো অসুস্থতায় বেশি আক্রান্ত হয়। বাচ্চারা অসুস্থ হলে শীতকালীন উৎসবে ভাটা পড়তে পারে। এসময় বাচ্চাদের সঠিক খাবার খাওয়ানো খুবই গুরুত্বপূর্ণ। তাই তাদের হাইড্রেটেড এবং সঠিক খাদ্যভাসের পাশাপাশি বিশ্রামে রাখুন। যাতে তারা অসুস্থ না হয়ে পড়ে।

আপনার বাচ্চাকে সুস্থ রাখতে যে ৫টি খাবার থেকে দূরে রাখবেন:

নোনতা এবং তৈলাক্ত খাবার
চর্বি এবং তেল যেমন- মাখন এবং ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড; যা কফ এবং লালা ঘন করে ফেলে। শীতের মৌসুমে এই সমস্ত তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। বরং খাবার রান্না করতে তেলের পরিবর্তে উদ্ভিজ্জ তেল ব্যবহার করুন।

ক্যান্ডিস বা চকলেট
চিনি বাচ্চাদের স্বাস্থ্যর জন্য সব সময়ই ক্ষতিকর। বেশি চিনি খাওয়ার ফলে আপনার বাচ্চার ভাইরাস এবং ব্যাকটেরিয়া সংক্রমণের হার বেড়ে যেতে পারে। শীতকালে বাচ্চাদের সোডা, কোল্ড ড্রিঙ্কস, ক্যান্ডি, চকোলেট, অত্যন্ত শুকনো প্রাতঃরাশ এবং প্রক্রিয়াজাত খাবার দেওয়া বন্ধ করুন।

মেয়নেজ
মেয়নেজ হিস্টামিন সমৃদ্ধ একটি রাসায়নিক। যা শরীরকে অ্যালার্জির বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। তবে শীতের মৌসুমে হিস্টামিন সমৃদ্ধ খাবার অতিরিক্ত কফ সৃষ্টি করে। যা গলার সমস্যা তৈরি করতে পারে। হিস্টামিন টমেটো, অ্যাভোকাডোস, বেগুন, মেয়নেজ, মাশরুমের ভিনেগার, বাটার মিল্ক, আচার, গাঁজানো খাবার এবং কৃত্রিমভাবে সংরক্ষণকৃত খাবারে বেশি পাওয়া যায়।

দুগ্ধজাত পণ্য
সব ধরনের প্রাণিজ প্রোটিন লালা এবং শ্লেষ্মা ঘন করে ফেলে। যা বাচ্চাদের পক্ষে গিলে ফেলা কঠিন হয়ে যায়। আপনার বাচ্চাদের পনির, ক্রিম এবং ক্রিমভিত্তিক স্যুপ এবং চিপগুলি পরিবেশন করা থেকে বিরত থাকুন। বিশেষত যখন তাদের সর্দির সমস্য হয়।

মাংস
মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যা শ্লেষ্মা উৎপাদন এবং গলা ব্যথার সমস্যা সৃষ্টি করতে পারে। প্রক্রিয়াজাত মাংস এবং ডিম সবচেয়ে খারাপ। আপনি যদি বাচ্চাদের মাংস খাওয়াতে চান তবে মাছ এবং জৈব আমিষ যুক্ত মাংস খাওয়ান।
সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা