শিশু স্বর্গ

শিশুদের বুদ্ধি বৃদ্ধিতে অর্গানিক ফুড

সান নিউজ ডেস্ক: যত বেশি ‘ফাস্ট ফুড’ খাবে ততোই মস্তিষ্কের কার্যকারিতা কমবে। আর এই ফলাফল মিলেছে ‘বার্সেলোনা ইন্সটিটিউট ফর গ্লোবাল’ এবং ‘পেরে ভির্হিলি হেল্থ রিসার্চ ইন্সটিটিউট’য়ের গবেষণায়।

‘এনভায়রনমেন্টাল পলিউশন’য়ের ২০২১ সালের সংখ্যায় প্রকাশিত এই গবেষণার জন্য ১,২৯৮ জোড়া মা ও ছেলের ওপর পর্যবেক্ষণ চালানো হয়। সন্তানদের বয়স ছিল ছয় থেকে ১১ বছর।

গবেষকরা দেখতে পেয়েছেন, স্কুলগামী বয়সের শিশুদের মধ্যে জৈব বা অর্গানিক খাদ্য গ্রহণের ফলাফল হিসেবে তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি, তথ্য মনে রাখার ক্ষমতা ও বুদ্ধিমত্তা বৃদ্ধি পায়। এছাড়াও, যৌক্তিক ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, ভাজাপোড়া বা ফাস্টফুড, জনাকীর্ণ বাড়িতে থাকা, ধূমপান ও তামাকের সংস্পর্শ স্মৃতিশক্তি হ্রাসের সঙ্গে সম্পর্কিত ।

ইটদিস ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে এই পর্যবেক্ষণের ভিত্তিতে গবেষণার সহ-লেখক এবং ‘আইএসগ্লোবাল’স চাইল্ডহুড অ্যান্ড এনভারনমেন্টাল পোগ্রাম’য়ের প্রধান মার্টিন ভিরহেইড বলেন, “আমরা কয়েকজন বাবা-মাকে লক্ষ্য করেছি।

যাদের সন্তান হওয়ার সময়ের পরিবেশ ছিল দূষিত (অভ্যন্তরীণ বায়ু দূষণ এবং তামাকের ধোঁয়া) আর তাদের জীবনযাত্রার অভ্যাসগুলো (খাদ্যাভ্যাস, ঘুম এবং পারিবারিক সামাজিক মূল্যবোধ) এসব শিশুদের আচরণগত সমস্যা দেখা দেওয়ার সঙ্গে জড়িত।”

তবে গবেষকরা চমকপ্রদ কিছু তথ্যও পেয়েছেন। এর মধ্যে রয়েছে গর্ভবতী মায়েদের সবুজের প্রতি আকৃষ্ট থাকার সঙ্গে শিশুর জ্ঞানীয় ক্ষমতার প্রভাব।

গবেষকরা আরও দেখেছেন যে, মায়ের অ্যালকোহল গ্রহণ উচ্চমাত্রার ‘পারফ্লুরুকট্যান সালফোনিক অ্যাসিড (এক ধরনের দূষণকারী) এবং উচ্চ মাত্রার প্রসব-পূর্বকালীন পারদের স্তরগুলো জ্ঞানীয় কার্য সম্পাদনের সঙ্গে সম্পর্কিত।

এগুলো বিভ্রান্তিকর এবং বিপরীত ফলাফল দিতে পারে বলে গবেষকরা মনে করেন। ২০১৪ সালের করা এক সমীক্ষায় দেখা গেছে, যেসব শিশু ভাজাপোড়া খাবার বেশি খায় তাদের মাঝে ৫ম ও ৮ম শ্রেণীতে বিজ্ঞান, গণীত ও পঠনের দুর্বলতা দেখা দিয়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা