বিজ্ঞান

সিকৃবির গবেষণায় চায়ের গ্রেডিং পদ্ধতি উদ্ভাবন

নিজস্ব প্রতিনিধি, সিলেট : দেশে বর্তমানে চায়ের গ্রেডের পার্থক্য সনাতন পদ্ধতিতে নির্ণয়ের কারনে সময় ও শ্রম বেশি ব্যয় হয়। আবার অনেক সময় চায়ের গ্রেডিংও সঠিক হয় না। এতে দেশীয় চায়ের মান নিয়ে আন্তর্জাতিক বাজারে প্রশ্ন ওঠে। এ কারণে চা রফতানি বাণিজ্য দিনে দিনে হুমকির সম্মুখীন হচ্ছে।

আন্তর্জাতিক বাজারে চা রফতানি এবং দেশে চা বাজারজাতকরণের আগে চায়ের বিভিন্ন গ্রেড নির্ণয় একটি গুরুত্বপূর্ণ ধাপ। চায়ের বিভিন্ন গ্রেড নির্ধারণের লক্ষ্যে এবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) একদল গবেষক স্বয়ংক্রিয় গ্রেডিং পদ্ধতি উদ্ভাবন করেছেন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সংশ্লিষ্ট প্রধান গবেষক ড. রাশেদ বলেন, ‘চা প্রক্রিয়াজাতকরণ ইউনিটের একটি স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে চায়ের বিভিন্ন টেক্সটারাল ফিচার এবং বাহ্যিক গুণাগুণের ওপর ভিত্তি করে বিভিন্ন চায়ের ৪ টি গ্রেডকে নির্ভুলভাবে বাছাই করা সম্ভব। আর তাহলে সর্বত্র চায়ের গুণাগুণ প্রকাশ পাবে।’

চা প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তিতে বিভিন্ন চায়ের গ্রেডিং ও শর্টিং স্বয়ংক্রিয়করণের গবেষণা সম্পন্ন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) গবেষকেরা। তারা বাংলাদেশে চা উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তিকে ত্বরান্বিত করার লক্ষ্যে চায়ের বিভিন্ন গ্রেডের পার্থক্যকরণে এলগরিদম উদ্ভাবন করেছেন।

এই গবেষণায় যুক্ত ছিলেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং কৃষিশক্তি ও যন্ত্র বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, সহকারী অধ্যাপক মো. তৌফিকুর রহমান, কৃষি পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাসুদ আলম এবং একই বিভাগের দুজন স্নাতক শিক্ষার্থী মারিয়া সুলতানা জেনিন ও তানজিনা রহমান মিম।

গবেষণায় আধুনিক কম্পিউটার ভিশনে চায়ের ইমেজ প্রসেসিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যাতে চায়ের দানার টেক্সটারাল ফিচার এবং বাহ্যিক গুণাগুণ সূক্ষ্মভাবে নির্ণয় করে একটি স্বয়ংক্রিয় গ্রেডিং এলগরিদম তৈরি করা হয়।

তিনি আরও বলেন, কম্পিউটার ভিশনে ইমেজ প্রসেসিং প্রযুক্তি বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাতকরণে একটি নতুন ধারণা, যা জাতীয় চা উৎপাদন প্রযুক্তি ও রফতানি বাজারকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা