সিকৃবির নতুন উপাচার্য জামাল উদ্দিন ভূঞা
শিক্ষা

সিকৃবির নতুন উপাচার্য জামাল উদ্দিন ভূঞা

সান নিউজ ডেস্ক : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্যারাসাইটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

আরও পড়ুন : শিশু সাহিত্যিক আলী ইমাম আর নাই

সোমবার (২১ নভেম্বর) সিকৃবি’র জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানিয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে উপ—সচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০ (১) ধারা অনুযায়ী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞাকে চার বছর মেয়াদে সিকৃবির উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করেছেন।

সিকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানায়, অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা ভেটেরিনারি সার্জন হিসেবে কর্মজীবন শুরু করেন।

আরও পড়ুন : ২৮ নভেম্বর এসএসসির ফল

দীর্ঘ ২৮ বছরের কর্মজীবনে তিনি অধ্যাপনার পাশাপাশি সিকৃবির সিন্ডিকেট সদস্য, ডিন, রেজিস্ট্রার, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), পরিচালক (ভেটেরিনারি ক্লিনিক্স), পরিচালক (শারীরিক শিক্ষা), পরিচালক (খামার), অতিরিক্ত পরিচালক (আইকিউএসি), বিভাগীয় প্রধান, হোস্টেল সুপার, সভাপতি (বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্রয় কমিটি) সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

উপাচার্য জামাল উদ্দিন ভূঞা সংবাদ মাধ্যমকে বলেন, আমাকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ায় মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

আরও পড়ুন : আপত্তিকর অডিওর জেরে প্রকৌশলী ভবনে ভাংচুর!

তিনি আরও বলেন, আমি বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা, ক্রীড়া, সংস্কৃতিসহ সব ক্ষেত্রে অগ্রগামী করতে কাজ করবো। এর জন্য তিনি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সহায়তা কামনা করেন।

অধ্যাপক জামাল উদ্দিন ভূঞা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে সংগঠনটির সভাপতি ও উপদেষ্টাসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন।

আরও পড়ুন : ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্বের প্রতীক

কৃষিবিদ ইনস্টিটিউশন, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, বঙ্গবন্ধু ফাওন্ডেশন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলাসহ পেশাজীবি ও সামাজিক সংগঠনে সক্রিয় রয়েছেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় জন্ম নেওয়া জামাল উদ্দিন ভূঞা এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

প্রধানমন্ত্রীর ঐতিহাসিক নিউইয়র্ক সফর শুরু

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্...

ইস্তাম্বুল বিমানবন্দরের সিইওর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে ইস্তাম্বুল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা