বিজ্ঞান

বাতাস থেকে পানির নতুন আবিষ্কারে তোলপাড়

সান নিউজ ডেস্ক : পৃথিবীতে ৩ ভাগ পানি, ১ ভাগ স্থল। তাও ১০০ কোটির বেশি মানুষ পর্যাপ্ত খাবার পানি পায় না। পরিবেশবিদদের মধ্যে কেউ কেউ আশঙ্কা করে এটাও বলেন, আগামী দিনে যদি যুদ্ধ বাধে তা হবে পানির জন্যই। সেই আশঙ্কার মেঘ এবার বোধ হয় কাটতে চলেছে।

কারণ, বায়ু বা হাওয়া থেকে সাধারণ উপায়ে পরিস্রুত খাবার পানি তৈরি করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে সিঙ্গাপুরের একদল গবেষক। সেই পানি উৎপাদনে বড় কোনও যন্ত্রের ব্যবহার নেই। নেই কোনও ঝুট-ঝামেলাও। অনেকটা অবাক করা কাণ্ডের মতো!

সম্প্রতি সায়েন্স এডভান্সেস জার্নালে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের বিজ্ঞানীদের এই সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তাতেই বায়ু থেকে পানি তৈরির কথা জানিয়েছেন অধ্যাপক হো ঘিম উইয়ের নেতৃত্বাধীন দল। গবেষকদের দাবি, এই পানি পানেরও যোগ্য।

শুধু তাই নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর বেঁধে দেয়া মানদণ্ডতেও পাশ করেছে। বাজারে বিক্রি হওয়া প্যাকেট বা বোতলের পানির সঙ্গেও এই পানি সমানে সমানে টেক্কা দিতেও পারবে। কিন্তু কীভাবে বায়ু থেকে তৈরি হবে পানি? গবেষকরা জানিয়েছেন, প্রক্রিয়াটি অত্যন্ত ‘সিম্পল’। ব্যবহার করা হয়েছে একটি হালকা ‘স্মার্ট’ এয়ারোজেল।

সেটি পলিমার দিয়ে তৈরি। দেখতে অনেকটা স্পঞ্জের মতো। এটিকে চালাতে ব্যাটারি কিংবা সামান্যতম বিদ্যুতের প্রয়োজন পড়ে না। এই এয়ারোজেলই বাতাস থেকে পানি শুষে নেবে। আবার সেই পানি পাওয়ার জন্য এটিকে নিংড়োনোরও দরকার নেই। বিজ্ঞানীদের দাবি, প্রতি কেজি এয়ারোজেল থেকে ১৭ লিটার পানি তৈরি করা সম্ভব।

এটি বাতাস থেকে পানির অনুকে শুষে এক জায়গায় নিয়ে আসে। তারপর তাকে তরলে পরিণত করে। তীব্র গরমের সময় পানির জন্য হাহাকার পড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে। তা নিয়েও আশার কথা শুনিয়েছেন সিঙ্গাপুরের গবেষকরা। তাদের বক্তব্য, গরমের দিনে আরো দ্রুত কাজ করে এই এয়ারোজেল।

এটি ৯৫ শতাংশ জলীয়বাষ্পকে তরলে পরিণত করতে সক্ষম। ল্যাবরেটরিতে পরীক্ষার সময় টানা এক মাস বাতাস থেকে পানি তৈরি করেছে এটি। গবেষকদের মতে, এর আগেও বায়ু থেকে পানি তৈরি করেছেন বিজ্ঞানীরা। কিন্তু, সেক্ষেত্রে সূর্যের আলো, বিদ্যুৎসহ একগুচ্ছ উপাদান থাকা জরুরি ছিল।

কিন্তু, পলিমার দিয়ে তৈরি ‘স্মার্ট’ এয়ারোজেলে তেমন কোনও ঝঞ্ঝাট নেই। অধ্যাপক উইয়ের কথায়, এই আবিষ্কারের ফলে যে কোনও আবহাওয়ায় খাবার পানি তৈরি করা সম্ভব। এর ফলে অত্যন্ত কম খরচে বড় সমস্যার সমাধান হতে পারে।

তাহলে কী এবার বাণিজ্যিকভাবেও এই পানির ব্যবহার শুরু হবে? ইতিবাচক জবাব দিয়েছেন গবেষকরা। তারা জানিয়েছেন, বিভিন্ন সংস্থার সঙ্গে কথা চলছে। খেলা এবং সারভাইভাল কিটে এই প্রযুক্তি অত্যন্ত কার্যকর হতে পারে। সূত্র : বর্তমান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা