বিজ্ঞান

একশ মানুষ নিয়ে মঙ্গলে যাবে মহাকাশযান স্টারশিপ

আন্তর্জাতিক ডেস্ক : এবার মঙ্গলযাত্রার জন্য খুব শিগগির মহাকাশযান স্টারশিপের প্রটোটাইপ উন্মোচন করবে স্পেসএক্স। পুনরায় ব্যবহারযোগ্য স্টারশিপে করে মঙ্গলগ্রহে একসঙ্গে ১শ মানুষ পাঠানোর প্রকল্প হাতে নিয়েছে স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।

মহাকাশ যানের ওপরের অংশটির নাম স্টারশিপ। এর হবে উচ্চতা ৫০ মিটার। নিচের অংশে থাকবে সুপার হ্যাভি বুস্টার নামের রকেট। মঙ্গলগ্রহে মানুষের বসতি স্থাপন করার পরিকল্পনা থেকেই মাস্কের এ প্রকল্প। তার মতে অন্য গ্রহের সঙ্গে সংঘর্ষে বা প্রাকৃতিক দুর্যোগে পৃথিবী থেকে প্রাণের অস্তিত্ব বিলীন হতে পারে।

যৌথভাবে মহাকাশ যান ও রকেটের উচ্চতা হবে ১২০ মিটার। মহাকাশে যাত্রা করার সময় সুপার হ্যাভিতে থাকবে ছয়টি র‌্যাপটর। ওপরে আর নিচে থাকবে চারটি পাখা। শুধু র‌্যাপটর তৈরিতে এক দশকেরও বেশি সময় লেগেছে। সুপার হেভি বুস্টার রকেটের ওজন হবে ৩ হাজার ৩৩০ টন।

ওড়ার সময় স্টারশিপ ও সুপার হ্যাভি আলাদা হয়ে যাবে। সুপার হ্যাভি পৃথিবীতেই রয়ে যাবে। স্টারশিপ চলে যাবে মঙ্গলে। ফিরে আসবে ৯ মাস পর। প্রতিটি স্টারশিপে ৪০টি কেবিন থাকবে। প্রতিটি কেবিনে থাকবে ৩ জন। স্টারশিপের ভেতরে করে ১০০ টনের বেশি পণ্য ও ১০০ মানুষ কক্ষপথে পাঠানো সম্ভব হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যেসব ছাত্রনেতা

চূড়ান্ত পর্যায়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ...

জামিন না পেয়ে আইনজীবী ও স্ত্রীকে কুপিয়ে জখম, মূল আসামি গ্রেফতার

মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবী ও তার স্ত...

প্রাকৃতিক উপায়ে যেভাবে ঘর থেকে টিকটিকি দূর করবেন

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়ানোর দৃশ্য অনেকের কাছেই অস্বস্তিকর। যদি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা