বিজ্ঞান

মহাবিশ্বের প্রাচীনতম ছায়াপথ নিয়ে কৌতুহল

আন্তর্জাতিক ডেস্ক : মহাবিশ্বের অজানা দিক নিয়ে মহাকাশ গবেষকরা বার বার তাদের গবেষণা চালিয়ে যাচ্ছেন। সায়েন্স এ্যালার্টের একটি তথ্য অনুসারে, মহাবিশ্বের জন্ম হয়েছিল প্রায় ১৩ দশমিক ৮ বিলিয়ন বছর আগে। বিখ্যাত বিগ ব্যাং থিওরির কথা আমরা সকলেই জানি। তবে মহাবিশ্বের অন্ধকার সম্পর্কে গবেষকরা আরও তথ্য অনুসন্ধান করতে চান।

কোন ছায়াপথ সবার আগে ছিল। সেখানে কি ছিল তা নিয়ে কৌতুহলের শেষ নেই। গবেষণা থেকে উঠে এসেছে প্রাচীন এবং সবথেকে দূরত্বের একটি ছায়াপথ সম্পর্কে। তাকে খুঁজে পাওয়া গেছে বলেও দাবি করেছেন গবেষকরা। নেচার এস্ট্রোনমি নামের একটি লেখা থেকে দেখা গেছে এই ছায়াপথের হদিস। টোকিও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নবুনারি কাসিকাওয়া এ বিষয়ে তার ধারণা ব্যক্ত করেছেন।

তিনি মনে করেন, ডার্ক এজ শুরু হয়েছিল প্রায় ৩৭৯ হাজার বছর আগে। বিগ ব্যাং হয়েছিল তারও প্রায় ১ বিলিয়ন বছর পরে। গবেষকরা মনে করেন সূর্যের কারণে মহাবিশ্বের এই প্রাচীনতম ছায়াপথটি সহজে দেখা যায়নি। ফলে এর সন্ধান করা যে যথেষ্ট কষ্টের ছিল তা তিনি স্বীকার করেছেন। তবে বর্তমানকালে শক্তিশালী দূরবীনের সহায়তায় এই প্রাচীন ছায়াপথটির সন্ধান করা গেছে।

এই ছায়াপথের একটি বৈশিষ্ট্য হিসাবে তিনি বলেছেন, নিজের কাছে আসা যে কোনও ছায়াপথকে সে অতি সহজেই কাছে টেনে নেয়। ফলে সেই ছায়াপথের অস্বিস্ত থাকে না। এভাবেই এই ছায়াপথটি নিজেকে এত বছর ধরে টিকিয়ে রেখেছে। তবে আমাদের ছায়াপথ থেকে কতটা দূরে রয়েছে এই ছায়াপথ তা সন্ধান করতে গবেষকদের প্রথমদিকে বেগ পেতে হয়েছিল।

তবে সেই দূরত্বও প্রায় এখন হাতের মুঠোয়। অনুমান করা হচ্ছে আমাদের ছায়াপথ থেকে এই প্রাচীন ছায়াপথের দূরত্ব প্রায় ১৩ দশমিক ৪ বিলিয়ন আলোকবর্ষ। তবে এই দূরত্ব আরও বেশি হতে পারে বলেও মনে করছেন মহাকাশ গবেষকরা। তাই আমাদের ছায়াপথকে নাগালে পেতে এর আরও বহু বছর সময় লাগবে বলেই মনে করছেন তারা। এই ছায়াপথের সন্ধান করা যে এক বিরলতম ঘটনা সেকথা মনে করছেন মহাকাশ গবেষকরা।

হাওয়াই দ্বীপপুঞ্জের পাশে একটি বিশেষ ক্ষমতাশালী দূরবীন বসানো হয়েছিল যেখান থেকে এই ছায়াপথকে দেখা সম্ভব হয়েছে। এই ছায়াপথের প্রাচীনত্ব অবাক করেছে সকলকেই। ২০২১ সালের ৩১ অক্টোবর আরো একটি শক্তিশালী দূরবীন আবিস্কার করা হবে। সেটা দিয়ে এই ছায়াপথটিকে আরো ভালভাবে দেখা যাবে মনে করছেন গবেষকরা।

আমাদের ছায়াপথের বাইরে এই প্রাচীন ছায়াপথটি এখন সকলের আলোচনার কেন্দ্রবিন্দু। তবে সেখানে পৃথিবীর মত কোনও গ্রহ রয়েছে কিনা তা এখন সকলের আলোচনার বিষয়। মহাবিশ্বের প্রাচীনত্বের এই হদিসে খুশি সমস্ত গবেষকরাই। এবার আরো এগিয়ে যাওয়ার পালা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

বন্দুকধারীদের গুলিতে নিহত চার নাগা বেসামরিক নাগরিক

ভারতের অশান্ত রাজ্য মণিপুরে জাতিগত সংঘাতে ফের রক্তাক্ত হলো পাহাড়ি জনপদ। রাজ্য...

ভোলা-বরিশাল সেতুসহ ৬ দফা দাবি আন্দোলনকারীদের, গণস্বাক্ষর শুরু

ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ছয়...

আরব নাগরিকরা ইসরাইলের অবিচ্ছেদ্য অংশ : আইজেনকোট

ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে নতুন সরকার গঠনকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে উঠেছে।...

ফুলবাড়ীতে ৩ মাসে ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গত ৩ মাসে প্রায় ৮ হাজার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা