বিজ্ঞান

কার্বন ধরার যন্ত্র উদ্ভাবনে ১০ কোটি ডলার পুরস্কার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড ধরতে পারার সেরা প্রযুক্তি উদ্ভাবকের জন্য ১০ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছেন ইলন মাস্ক।

বৃহস্পতিবার ( ২১ জানুয়ারি) টুইটার একাউন্টে এই ঘোষণা দেন টেসলার সিইও। বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় জলবায়ুর পরিবর্তনকে ন্যূনতম মাত্রায় রাখার লক্ষ্যে নানা পরিকল্পনা এখন আন্তর্জাতিক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তবে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড ধরার কৌশল উদ্ভাবনের চেয়ে বরং কার্বন নিঃসরণ হ্রাসের ওপরই বেশি জোর দেয়া হচ্ছে। বাতাসের গ্রিন হাউজ গ্যাস ধরার প্রযুক্তিতে খুব একটা অগ্রগতি এখনো হয়নি। আন্তর্জাতিক শক্তি সংস্থা গত বছরের শেষ নাগাদ বলে, নিট-শূন্য নির্গমন লক্ষ্যমাত্রা পূরণ করতে চাইলে কার্বন ধরার প্রযুক্তিতেই বেশি করে নজর দেয়া জরুরি।

বড় প্রকল্পে ব্যবহারের জন্য নবায়নযোগ্য শক্তি উৎসকে জনপ্রিয় করার ক্ষেত্রে মার্কিন বিলিয়নেয়ার উদ্যোক্তা ইলন মাস্কের অবদান অনস্বীকার্য। তিনিই প্রথম টেসলা কোম্পানির মাধ্যমে বাণিজ্যিকভাবে বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদনের পথ দেখিয়েছেন। গত বছর করোনা মহামারীর মধ্যে রেকর্ড পরিমান বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে।

অস্ট্রেলিয়াতে বৃহৎ আকারের সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করেছেন ইলন মাস্ক। সেই বিদ্যুৎ যোগ হচ্ছে দেশটির জাতীয় গ্রিডে। এতে উপকৃত হচ্ছে লাখ লাখ পরিবার। বৃহস্পতিবার মাস্ক তার টুইটার একাউন্টে ঘোষণা দেন, সেরা কার্বন ক্যাপচার প্রযুক্তির জন্য তিনি ১০ কোটি ডলার পুরস্কার দেবেন। এর কিছুক্ষণ পর দ্বিতীয় টুইটে তিনি বলেন, এ ব্যাপারে পরের সপ্তাহে বিস্তারিত জানানো হবে।

তবে এ ব্যাপারে টেসলার কর্মকর্তারা বিস্তারিত তথ্য দিতে রাজি হননি। ইন্টারনেট পেমেন্ট সংস্থা পেপ্যাল হোল্ডিংস ইনকরপোরেশনের সহ-প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। তিনি এই কোম্পানি বিক্রি করে দিয়েছেন। তার প্রতিষ্ঠিত এই কোম্পানিই এখন আগামী বিশ্বের অত্যন্ত সম্ভাবনাময় কোম্পানিগুলোর মধ্যে অন্যতম।

টেসলা ছাড়াও রকেট কোম্পানি স্পেসএক্স এবং নিউরালিংকের প্রধান ইলন মাস্ক। নিউরালিঙ্ক স্টার্টআপটি মূলত অতি-উচ্চ ব্যান্ডউইথ ব্রেন-মেশিন ইন্টারফেস তৈরিতে কাজ করছে, যেটির মাধ্যমে মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে যুক্ত করা সম্ভব হবে বলে আশা করছেন ইলন মাস্ক। সূত্র: এনডিটিভি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা