প্রবাস

নিউইয়র্কে 'টাকার জন্য' বাংলাদেশিকে খুন

সান নিউজ ডেস্ক: ফুড ডেলিভারি দিতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর ম্যানহাটনে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত বাংলাদেশি সালাহ উদ্দিন বাবলুর বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ২ নং নদনা ইউনিয়নের হাটগাঁও এলাকায়।

এ প্রবাসীকে শনিবার (১৬ অক্টোবর) ভোরে ছুরিকাঘাত করে তার মোটরসাইকেলটি ছিনতাই করা হয়। এরপর দুপুরে ম্যানহাটনের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। খবর এবিসি নিউজ।

পুলিশ জানিয়েছে, শুক্রবার (১৫ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে স্থানীয় রুজভেল্ট পার্কের কাছে লোয়েস্ট ইস্ট সাইডের হেস্টার স্ট্রিটে ৫১ বছর বয়সী ব্যক্তিকে মুখে রক্ত ও পেটে ছুরিকাঘাত করা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন পুলিশ। এরপর তাকে নিয়ে যাওয়া হয় ম্যানহাটনের বেলভিউ হাসপাতালের জরুরি বিভাগে। কর্তব্যরত ডাক্তার তাকে লাইফ সাপোর্টে স্থানান্তর করেন। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শনিবার (১৬ অক্টোবর) দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।

এরই মধ্যে পার্ক থেকে খুনের আলামত উদ্ধার করেছে পুলিশ। তদন্তের স্বার্থে ম্যানহাটনে রুজভেল্ট পার্ক বন্ধ করে দেয়া হয়েছে। খুনিকে খুজছে পুলিশ।

নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ২নং নদনা ইউনিয়নের হাটগাঁও গ্রামে নিহত বাবলুর গ্রামের বাড়ি। জীবিকার তাগিদে ৪ বছর আগে যুক্তরাষ্ট্রে যান তিনি।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

ফরিদপুরে প্রতিমন্ত্রী  শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ

ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন...

বাথরুমে কেন হয় স্ট্রোক, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?

গোসলের সময় কিংবা শৌচকর্ম করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা মাঝেমধ্যেই সামনে...

মুন্সীগঞ্জে তিন বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকাসহ ২ ভাই গ্রেপ্তার

মুন্সীগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক অভিযান চালিয়ে তিনটি বি...

নোয়াখালীতে অসহায় নারীদেরকে সেলাই মেশিন প্রদান

দরিদ্র ও অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা