প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাহিদ হাসান
প্রবাস

মোস্তফা পুরস্কার পেলেন বাংলাদেশি বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক: মোস্তফা পুরস্কার ২০২১ পেয়েছেন পাঁচ মুসলিম বিজ্ঞানী। এর মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন। ইসলামি বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারের জন্য এ পুরস্কার চালু করা হয় ২০১৫ সালে।

মোস্তফা পুরস্কার পাওয়া বাংলাদেশি বিজ্ঞানী হচ্ছেন— প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাহিদ হাসান। তার কাজ ‘ওয়েল ফার্মিয়ন সেমিমেটাল’-এর জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়।

চার ক্যাটাগরিতে দেওয়া হয় মোস্তফা পুরস্কার। এগুলো হলো— তথ্য এবং যোগাযোগ বিজ্ঞান ও প্রযুক্তি; জীবন এবং চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তি; ন্যানোসায়েন্স ও ন্যানো টেকনোলজি এবং বিজ্ঞান ও প্রযুক্তির সব ক্ষেত্র।

ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানায়।

বিজয়ীরা ১০ লাখ মার্কিন ডলার করে পাবেন। তাদের ২১ অক্টোবর পুরস্কার দেওয়ার কথা রয়েছে।

পুরস্কার পাওয়া বাকি চারজন হলেন— হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরান ওয়াফা, লেবাননের মুহাম্মদ এইচ সায়েগ, মোহাম্মদ ইকবাল চৌধুরী ও ইয়াহইয়া তায়ালাতি।

মোস্তফা পুরস্কার শিক্ষা ও গবেষণাকে উৎসাহিত করতে এবং ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোতে কর্মরত বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে আঞ্চলিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে চায়। ২০১৫ সালে এ পুরস্কার চালু হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা