প্রবাস

কাতারে বৈধ হওয়ার সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক: কাতারে বসবাসরত অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১২ অক্টোবর) থেকে এ সুযোগ পাওয়া যাবে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

গালফ নিউজের এক এক প্রতিবেদনে বলা হয়, অভিবাসীদের বিষয়ে কাতারের নেওয়া নতুন এ সিদ্ধান্তের অর্থ হলো- রেসিডেন্সি, ওয়ার্ক ভিসা বা ফ্যামিলি ভিজিট ভিসায় কাতারে এসে মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে যারা অবৈধ হয়ে গেছেন, তারা এখন নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদনের মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ পাবেন। এতে তারা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া এড়াতে পারবেন।

করোনার কারণে পরিবর্তিত পরিস্থিতিতে বহু অভিবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কাতারে অবৈধ হয়ে যেতে হয়েছে।

কাতারি আইন অনুসারে সব প্রক্রিয়া সম্পন্ন করে আবার বৈধ হওয়াটা ব্যয়সাপেক্ষ। এখন ১২ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বৈধ হওয়ার সুযোগ আসায় এ জরিমানার হাত থেকে বাঁচবেন অভিবাসীরা।

এর জন্য যেকোনো কর্মদিবসে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সরকারি সার্ভিস সেন্টারে হাজির হতে হবে। সার্ভিস সেন্টারগুলোর মধ্যে রয়েছে উম সালাল সার্ভিস সেন্টার, উম সানিম সার্ভিস সেন্টার, মিসাইমির সার্ভিস সেন্টার, ওয়াকরা সার্ভিস সেন্টার, আল রাইয়ান সার্ভিস সেন্টার।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!

সব সময় হাসিমুখে থাকা কিংবা প্রতিটি পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখা সবার পক্...

নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞার প্রভাব ঝালকাঠির বাজারে

মা ইলিশের প্রজনন নিরাপদ রাখতে সাগর ও নদ-নদীতে মাছ...

ফরিদপুরে প্রতিমন্ত্রী  শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ

ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন...

বাথরুমে কেন হয় স্ট্রোক, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?

গোসলের সময় কিংবা শৌচকর্ম করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা মাঝেমধ্যেই সামনে...

মুন্সীগঞ্জে তিন বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকাসহ ২ ভাই গ্রেপ্তার

মুন্সীগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক অভিযান চালিয়ে তিনটি বি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা