প্রবাস

৮১৬ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে জার্মানি

সাননিউজ ডেস্ক: জার্মানিতে অবৈধভাবে অবস্থান করা ৮১৬ বাংলাদেশি দেশে ফিরে আসছে। বার্লিনের বাংলাদেশ দূতাবাস তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ইউরোপীয় ইউনিয়নসহ জার্মানির চাপে থাকার কারণে অবৈধ হয়ে পড়া এসব বাংলাদেশিদের দেশে পাঠানো হচ্ছে।

রাষ্ট্রদূত জানান, ফেরত পাঠানোর তালিকায় থাকা ওই ব্যক্তিদের সকল ধরনের তথ্য এরইমধ্যে দেশের একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাই-বাছাই করা হয়েছে। ২৬ অক্টোবরে প্রায় অর্ধশত অভিবাসনে ব্যর্থ বাংলাদেশিকে ফেরত পাঠানোর বিষয় চূড়ান্ত হয়েছে। এদের ফেরত পাঠানোর দিনে ১৫০ জনের বিশেষ একটি বাহিনী নিয়োজিত থাকবে। যারা যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে।

দীর্ঘদিন ধরে দেশটির বিভিন্ন প্রদেশে আটক অভিবাসনপ্রত্যাশী এসব অবৈধ বাংলাদেশির কারণে দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হচ্ছিল— জানিয়ে রাষ্ট্রদূত আরও বলেন, রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক নানা বিষয় চিন্তা করে তাদের ফেরত পাঠানো সম্ভব হয়নি। তবে দেশ থেকে সব তথ্য-উপাত্ত আসার পর এ সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোন উপায় ছিল না।

তিনি বলেন, দুই দেশের মধ্যে চলমান সম্পর্ক আরও জোরদার করতেই এ কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা