ছবি: সংগৃহীত
রাজনীতি

আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) স্বাধীন ও কর্তৃত্বপূর্ণভাবে ভূমিকা রাখতে পারছে বলেই নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরও পড়ুন: বিকালে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল জনসভা

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, যেখানেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে, সেখানেই ইসি ব্যবস্থা নিচ্ছে। সরকারের পক্ষ থেকে কোনো প্রকার হস্তক্ষেপ বা তাদের কর্তব্য পালনে বাধা দেওয়া হচ্ছে না। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে কঠোর অবস্থানে আছেন।

আরও পড়ুন: ১৮৬ বিদেশিকে পর্যবেক্ষণের অনুমোদন

তিনি বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনে ব্যর্থ হয়ে এখন লিফলেট বিতরণ করছে। তারা ব্যর্থতা ও ভুলের চোরাবালিতে আটকে গেছে। এখান থেকে তারা বের হতে পারছে না। তাদের নেতিবাচক কর্মসূচি, নাশকতা, অবরোধ জনগণ অগ্রাহ্য করেছে।

বিএনপি সহিংসতা করবে না বললেও সেটা সত্যি কথা কিনা, সেটা বলার সুযোগ নেই। কারণ তারা বলে একটা, করে আরেকটা। খবর পাচ্ছি, তারা ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে।

ওবায়দুল কাদের আরও বলেন, বিশ্ববাসী ৭ জানুয়ারি বাংলাদেশে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে একটা ভালো নির্বাচন প্রত্যক্ষ করবে, যেখানে জনমত বিজয়ী হবে।

আরও পড়ুন: যেসব এলাকায় গ্যাস বন্ধ থাকবে

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দ্বিমুখী ভূমিকার সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, ড. ইউনূসের মামলার রায় নিয়ে বাংলাদেশের মানবতার কথা বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

কিন্তু গাজায় ইসরায়েল যে হত্যাকাণ্ড চালাচ্ছে, সে বিষয়ে কেন কথা বলছে না। তারা ইসরায়েলের বিরুদ্ধে একটা কথাও বলেনি।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতারা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

কে হবেন বিএনপির মহাসচিব? যা জানালেন রিজভী

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার সিদ্...

আমদানি বাণিজ্য সহজ করতে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার জারি

বাংলাদেশ ব্যাংক আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের জটিলতা কমিয়ে নিয়মকানু...

ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রামের তিনটি জোন ও একটি কর্পোরেট শাখা,...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করতে চাই: চিফ হুইপ

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও তাদের নেতৃত্বাধীন জোটের প্রার্থী...

সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার 

সাভারে পৃথক স্থানেন অভিযান চালিয়ে মা-ছেলেসহ পেশাদার ৩ মাদক কারবারীকে গ্রেপ্তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা