জাতীয়

১৮৬ বিদেশিকে পর্যবেক্ষণের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের আগে ও পরে পর্যবেক্ষণ করার জন্য ১৮৬ জন পর্যবেক্ষক ও সাংবাদিককে অনুমোদন দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১২৭ জন হলেন পর্যবেক্ষক আর ৫৯ জন সংবাদকর্মী।

আরও পড়ুন : বিকালে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল জনসভা

ইসির একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন ইউরোপিয় ইউনিয়নের ৪ জন, যুক্তরাষ্ট্রের আইআরআই এবং এনডিআইর ১২ জন, সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের (এসএডিএফ) ছয়জন, দক্ষিণ কোরিয়ার এইচএল গ্রুপের একজন, এসএনএএস আফ্রিকার দুইজন, মুসলিম কমিশন নেপালের দুইজন, যুক্তরাষ্ট্রের বিরনি ল পিএলএলসির একজন, আফ্রিকা হাউজ লন্ডনের দুইজন, বি স্ট্রাটেজিক পার্টনারের (ব্রিটিশ) একজন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন অরগানাইজেশনের (জাপান) একজন, মুতাশ ক্রিয়েট রিসার্চের (জাপান) একজন, ইলেকশন মনিটরিং ফোরামের (ভারত) একজন, শ্রীলঙ্কার মেম্বার অব পার্লামেন্টের এক জন, অস্ট্রেলিয়ান এক রিসার্চার ও ইলেকশন মনিটরিং ফোরাম এর যুক্তরাষ্ট্রের এক নাগরিক।

আরও পড়ুন : মাঠে নেমেছে সেনাবাহিনী

এছাড়া জাপানের এক নাগরিক, মালদ্বীপের অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল লিং-এর তিনজন, ব্রিটিশ হাইকমিশন-ঢাকার ১০ জন, ইন্টারন্যাশনাল ডিপ্লোমেটিক কো-অপারেটিভ অরগানাইজেশনের (থাইল্যান্ড) একজন, ভিটেম ফাউন্ডেশন পোল্যান্ডের একজন, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের একজন, ইন্টারন্যাশনাল পার্লামেন্টারিয়ানস কংগ্রেসের দুইজন, আমেনিকান গ্লোবাল স্ট্র্যাটিজিসের একজন, আমেরিকার একজন ব্যবসায়ী, অ্যাম্বাসি অব জাপানের ১৭ জন, আফ্রিকান ইলেকটোরাল অ্যালাইয়েন্সের ১২ জন, ব্রিটেনের পার্লামেন্টের দুইজন, ভারতের এক নাগরিক, এসএনএএস আফ্রিকার একজন, নেপাল সরকার ও বিভিন্ন দলের পাঁচ জন, নেপালের দীপেন্দ্র কন্ডেল ইনিশিয়েটিভের তিনজন, মালয়েশিয়ার বিশিষ্ট তিন জন, দি গোল্ড ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির তিন আমেরিকান, ইআরপি ট্রেডি লিমিটেডের নরওয়ের একজন, অ্যালায়েন্স ফর হিউম্যানিটির একজন ইরাকি, একজন কানাডিয়ান নাগরিক ও জিবিপি ইন্টারন্যাশনাল জার্মানির একজন পর্যবেক্ষণ করবেন।

৫৯ সাংবাদিকের মধ্যে রয়েছেন, আমেরিকার একজন, ইই্উ রিপোর্টার-একজন বিট্রিশ, জার্মানির জুঙ্গে ফ্রেইহেটর একজন, দি দিল্লি টেলিভিশন লিমিটেডের দুইজন, জাপানের দি ইয়োমিরি সিমবানের একজন, ভারতের আজকালের একজন, জাপানের কিওডু নিউজ’র একজন, ভারতের দি অ্যাসোসিয়েট প্রেসের তিনজন, ভারতের দি প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার দুইজন, জার্মানির এআরডি জার্মান রেডিওর দুইজন ও ভারতের আনন্দবাজার পত্রিকার একজন।

আরও পড়ুন : দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

জাপানের নাইকিই আইএনসি, জিজি প্রেস ও এনএইচকে (জাপান ব্রডকাস্টিং করপোরেশন) এর পাঁচজন, নেপালের কেন্দ্রবিন্দু অনলাইন পিটিবি লিমিটেডের একজন, ভারতের ডিএসটিভি দার্জিলিং-এর একজন, উত্তরবঙ্গ সংবাদ-এর একজন, দি টেলিগ্রাফের একজন, এএনআই’র একজন, এবিপি নিউজের দুইজন, আজকাল পা্বলিশার্স লিমিটেডের একজন, এবিপি নেটওয়ার্কের দুইজন, এএনএম নিউজ প্রাইভেট লিমিটেডের একজন ও জি মিডিয়ার দুইজন, বিবিসি নিউজ (ভারতীয় ও আমেরিকান) চারজন, এরাইজ নিউজের এক বিট্রিশ, ফ্রান্সের প্যারিস লা মন্ডের একজন; সুইডিশ রেডিওর একজন, এজেন্সি ফ্রান্স প্রেসের (এএফপি) সাত জন, রয়টার্সের দুই ভারতীয়, আল জাজিরার এক ব্রিটিশ সাংবাদিক, অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের একজন, চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের দুই ভারতীয়, এআরডি জার্মান টিভির এক ভারতীয়, কলকাতার সংবাদ প্রতিদিনের একজন, দি ওয়াল কলকাতার একজন, ব্রিটিশ এক ফ্রিল্যান্সার ও বেলজিয়ান একজন সাংবাদিককে ভোট দেখার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন দেখতে ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষককে অনুমোদন দিয়েছে ইসি। কেন্দ্রীয় ভাবে ৪০টি পর্যবেক্ষক সংস্থার ৫১৭ জন এবং স্থানীয় ভাবে ৮৪টি পর্যবেক্ষণ সংস্থার ২০, ২৫৬ জন ভোট পর্যবেক্ষণ করবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

চুক্তি ভঙ্গের অভিযোগে শরিফুল রাজকে আইনি নোটিশ

চুক্তির শর্ত ও এক্সক্লুসিভিটি ভঙ্গের অভিযোগে চিত্রনায়ক শরিফুল রাজকে আইনি নোটি...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

রামলীলা ময়দানের সমাবেশে বর্ণিল মিছিল, আদিবাসীদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শন

গতকাল রোববার কনট প্লেস ও মিন্টো রোডের সংযোগস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে...

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা