ফাইল ছবি
রাজনীতি

জাপার সাথে আ’লীগের বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, আজ আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করবে জাপা। এ বিষয়ে আগামীকাল জানানো হবে।

আরও পড়ুন: ফখরুলের জামিন শুনানি ১৭ ডিসেম্বর

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে জাপার কার্যালয়ে এ কথা জানান তিনি।

জাপা মহাসচিব বলেন, জাপা নির্বাচন থেকে পিছপা হবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ওপর আমাদের শতভাগ আস্থা আছে। কিন্তু জাপার ওপর তার আস্থা কেন নেই, তা জানি না।

তিনি বলেন, শতভাগ সুষ্ঠু নির্বাচন কখনও হয়নি। নির্ধারিত সময়ের আগে প্রচার ও মিছিল-মিটিংয়ের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। নির্বাচন কমিশনের (ইসি) এমন শঙ্কার সঙ্গে আমরা একমত।

আরও পড়ুন: প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা এবং দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। তবে তারা দলের কেউ নন।

এ সময় জাপার একটা খণ্ডিত অংশ নির্বাচনে যাচ্ছে উল্লেখ করে দলটির সঙ্গে জোট না করতে আওয়ামী লীগের প্রতি অনুরোধ জানান জাপা মহাসচিব।

প্রসঙ্গত, রওশন এরশাদের সাক্ষাতের সময় মশিউর রহমান রাঙ্গা, ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদ ও রওশনের মুখপাত্র কাজী মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

গাজায় যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

চুক্তি স্বাক্ষরের এক বছর পার হলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি...

৪৯তম বিসিএস: বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে...

চোখের সামনে মুছে যাচ্ছে মানসুরি গ্রাম

লেবাননের দক্ষিণাঞ্চলের সবুজ পাহাড়ে ঘেরা মানসুরি গ্রামটি আজ যেন এক জীবন্ত ট্র্...

বিএনপি নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছ...

সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা