ছবি-সংগৃহীত
রাজনীতি

সাক্ষাৎ শেষে রওশন এরশাদ যা বললেন

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন। আজ (রোববার ১৯ নভেম্বর) দুপুর ১২টার পর তিনি বঙ্গভবনে প্রবেশ করেন। বঙ্গভবনে সাবেক এই ফার্স্ট লেডি ঘণ্টা খানেকের বেশি অবস্থান করেন।

আরও পড়ুন: জামায়াতের নিবন্ধন বাতিল

বৈঠকের সময় রওশন এরশাদের সঙ্গে ছিলেন- সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান, এরশাদপুত্র রাহগির আলমাহি সাদ এরশাদ ও বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মো. মামুনূর রশিদ।

বৈঠক সূত্রে জানা যায়, ইসি ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে রওশন এরশাদ তফসিল পেছানোর আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সব রাজনৈতিক দলকে আলোচনার জন্য আহ্বান জানাতে রাষ্ট্রপতিকে অনুরোধ করেছেন।

আরও পড়ুন: গণতন্ত্র নষ্টের চেষ্টা করলে ব্যবস্থা

বঙ্গভবন থেকে রওশন এরশাদ বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা তার কাছে বৈঠকের বিষয়ে জানতে চাইলে এ সময় তফসিল পেছানোর বিষয়ে রাষ্ট্রপতির বক্তব্য কী- এমন প্রশ্নের জবাবে রওশন এরশাদ বলেন, ‘রাষ্ট্রপতি বলেছেন উনি দেখবেন’। তফসিল পেছানোর আহ্বান জানিয়েছি। ইনকাম ট্যাক্সের ফাইল তো লাগবে। ৩০ নভেম্বর আয়কর জমা দেওয়ার শেষ দিন। সেটা ছাড়া তো মনোনয়ন দেওয়া যাবে না। সে কারণে রাষ্ট্রপতিকে বলেছি তফসিল পেছানোর জন্য।

তিনি বলেন, অন্য রাজনৈতিক দলগুলোর ব্যাপারে ও রকম কিছু বলা হয় নাই। বলেছি, আলাপ-আলোচনা করতে। অনেক সময় কথা বললে অনেক ভালো কিছু বের হয় সেই জন্য আলাপ-আলোচনার কথা বলেছি। জাতীয় পার্টির মনোনয়ন বা প্রতীক নিয়ে কোনো কথা হয় নি।

বৈঠকে রওশন এরশাদ রাষ্ট্রপতিকে জানান, রাজনৈতিক প্রেক্ষাপটে তফসিল ঘোষণা করতে হয়তো কিছুটা বিলম্ব হয়েছে। তবে ঘোষিত তফসিলের সময় যথেষ্ট নয় জানিয়ে তফসিলের সময় আরও কিছুটা বাড়ানো প্রয়োজন।

আরও পড়ুন: বার্নিকাটের গাড়িবহরে হামলা, বিচার শুরু

তিনি আরও বলেন, ৩০ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। কিন্তু ওই সময়টা আয়কর রিটার্নেরও শেষ দিন। তাই মনোনয়ন দাখিলে আয়কর রিটার্নের রিপোর্ট দিতে সম্যসা হবে। এ কারণেও তফসিল পিছিয়ে দেওয়া প্রয়োজন।

রওশন এরশাদ রাষ্ট্রপতিকে রাষ্ট্রের অভিভাবক সম্বোধন জানিয়ে বলেন, আপনি রাষ্ট্রের অভিভাবক। আপনি সব রাজনৈতিক দলকে আলোচনার জন্য আহ্বান জানাতে পারেন। আমরা একটি নির্বাচনমুখী দল। এবারও আমরা নির্বাচনে অংশ গ্রহণের জন্য প্রস্তুতি নিয়েছি। জাতীয় পার্টি একান্তভাবে আশা করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে আপনার সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা