ছবি: সংগৃহীত
রাজনীতি

ঝালকাঠিতে যুবলীগের সংঘর্ষ, গ্রেফতার ২

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলনসহ ৪ জনকে কুপিয়ে জখম করার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: ইসির চিঠিতে সাড়া দেয়নি বিএনপি

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সদর থানায় আহত সৈয়দ হাদিসুর রহমান মিলনের স্ত্রী মারিয়া আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে শহরের চাদকাঠি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর ফরাজী ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন। তারা ২ জনই ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদের অনুসারী হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯ টায় শহরের পোস্ট অফিস সড়কে ঝালকাঠি শহরে অবরোধ বিরোধী মহরা চলাকালীন যুবলীগের ২ গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিলনসহ ৪ জন গুরুতর আহত হয় এবং হামলার ঘটনায় জড়িতরা গা ঢাকা দেয়। এ ঘটনায় শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আরও পড়ুন: পুকুরের পাশ থেকে ১৬ ককটেল উদ্ধার

আহতরা হলেন- জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিলন, ঝালকাঠি সরকারী কলেজ লীগের সাবেক সভাপতি তরিকুল ইসলাম অপু, যুবলীগ কর্মী হারুন হাওলাদার ও মো. সাগর।

তাদের মধ্যে মিলনসহ ৩ জনকে বরিশাল শেবাচিমে এবং অপর এক যুবলীগ কর্মীকে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, আহত সৈয়দ হাদিসুর রহমান মিলনের স্ত্রী মারিয়া আক্তার বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ মামলায় জাহাঙ্গীর ফরাজী ও মনির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা