ছবি-সংগৃহীত
রাজনীতি
নির্বাচন কমিটি

আ’লীগের কো-চেয়ারম্যান জাফরউল্লাহ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হয়েছেন সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে তেজগাঁওয়ে আওয়ামী লীগের জেলা কার্যালয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটির সভায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সিদ্ধান্তের কথা জানান।

আরও পড়ুন: অগ্নিসন্ত্রাসীদের ক্ষমা নেই

এর আগে, দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন জানিয়েছেন, শেখ হাসিনা দলীয় মনোনয়ন ফরম আগামীকাল (শনিবার ১৮ নভেম্বর) সকালে সংগ্রহ করবেন। তিনি ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনবেন।

যদিও গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বলেছিলেন, শুক্রবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা জেলা কার্যালয়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এ সভা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী মনোনয়ন ফরম বিক্রির কার্যকম উদ্বোধন করবেন এবং নিজের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।

আরও পড়ুন: সম্পর্ক গভীর করতে চায় যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠানো বিৃতিতে জানানো হয়, ১৮ নভেম্বর (শনিবার) থেকে ২১ নভেম্বর (মঙ্গলবার) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা, দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করা যাবে।

এদিকে আওয়ামী লীগের জেলা কার্যালয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটির সভায় দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের সবসময় লক্ষ্য ছিল জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা। আমরা সরকারে আসার পর থেকে একের পর এক নির্বাচন হয়েছে। এখানে নানা ধরনের অনিয়ম দেখেছি। আমরা যখনই সুযোগ পেয়েছি সেগুলো সংশোধন করে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছি।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা