ছবি-সংগৃহীত
রাজনীতি

সর্বাত্মক হরতালের ঘোষণা গণতন্ত্র মঞ্চের

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে আগামী রোববার ও সোমবার সর্বাত্মক হরতালের ঘোষণা দিয়েছে বিএনপির আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে। বিএনপিও বিকালে একই কর্মসূচি ঘোষণা করতে পারে।

আরও পড়ুন: নির্বাচনে সবাইকে স্বাগত

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) গণতন্ত্র মঞ্চের পক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানিয়ে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত তফসিল বাতিলের দাবিতে আগামী রবি ও সোমবার সারা দেশে ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ।

এদিকে বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশের পর ৫ম দফা অবরোধের শেষ দিন আজ। বিএনপিসহ সমমনা দলগুলো সারাদেশে এই কর্মসূচি পালন করছে।

গণতন্ত্র মঞ্চের মতো ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে নুরুল হক নুরের গণঅধিকার পরিষদও।

আরও পড়ুন: নীতিনির্ধারণী নয়, রুটিন কাজ করবে সরকার

উল্লেখ্য, বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ইসির তফসিল ঘোষণার পরপরই এর প্রতিবাদে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ-সহযেগী সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ করেছে গণতন্ত্র মঞ্চ, জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি ও এবি পার্টি। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণতন্ত্রমঞ্চের নেতারা জানান, আজ অবরোধের পাশাপাশি দেশব্যাপী হরতাল কর্মসূচি পালন করবেন তারা।

তফসিল ঘোষণার পর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তফসিল প্রত্যাখ্যান করে বলেন, ‘গোটা বাংলাদেশের প্রত্যাশা, জনমত ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর্যুপরি আহ্বান উপেক্ষা করে নিশিরাতের সরকারের তল্পিবাহক নির্বাচন কমিশন একতরফা নির্বাচনের তামাশার তফসিল ঘোষণা করেছে। শেখ হাসিনার নির্দেশে অতীতের মতোই আরেকটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার হরণের জন্য মেরুদণ্ডহীন ও পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে, তা আমরা চরম ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা