ছবি-সংগৃহীত
রাজনীতি

তালাবদ্ধ বিএনপি কার্যালয়

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নীরব বিএনপি। তফসিলের পর তেমন কোনো প্রভাব দেখা যায় নি দলটির মধ্যে। ২৮ অক্টোবরের পর থেকে বরাবরের মতো আজও তালাবদ্ধ রয়েছে বিএনপির নয়াপল্টনের প্রধান কার্যালয়, দেখা যায়নি কোনো নেতাকর্মীও।

আরও পড়ুন: বিএনপি নির্বাচনে স্বাচ্ছন্দ্য বোধ করে না

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, আজও নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয় পাহারায় আছে পুলিশ। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ ছাড়া কাকরাইল থেকে বিএনপির কার্যালয়ের দিকে নাইটিঙ্গেল মোড়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য দেখা গেছে।

গতকাল (বুধবার ১৫ নভেম্বর) রাজধানীর একটি হাসপাতালে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছিলেন, বিএনপি নিজেরা তাদের কার্যালয়ে তালা দিয়ে রেখেছে। তারা চাইলে কার্যালয় থেকে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। তার এ বক্তব্যের পর বুধবার (১৫ নভেম্বর) বিএনপির কার্যালয়ে গিয়ে বাংলাদেশ জনতা পার্টি নামে একটি সংগঠনের নেতাকর্মীরা মিছিল করেন এবং অবস্থান নেন। কিন্তু তাদের অবস্থান নেওয়ার পাঁচ মিনিটের মধ্যে পুলিশ সেখান থেকে ৫ জনকে আটক করে এবং অবস্থানকারীদের তুলে দেয়।

আরও পড়ুন: নির্বাচনে সবাইকে স্বাগত

এদিকে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এর পরই তফসিলের প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে অর্ধদিবস হরতালের ডাক দেয় বেশ কয়েকটি দল।

তফসিল ঘোষণার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তা প্রত্যাখ্যান করে বলেন, তফসিল ঘোষণা করে ইসি দেশকে গভীর সংকটে ফেলে দিয়েছে।

আরও পড়ুন: নির্বাচনে হস্তক্ষেপ করবেন না

উল্লেখ্য, তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনি প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ভারত ছাড়ার হুমকিতে পালটা চ্যালেঞ্জ ইমরান খানের

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনেতা আমির খানের ভাগ্নে অভিনেতা...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে সৌ‌দি‌কে চি‌ঠি

মক্কায় মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির...

ভোলাজুড়ে শতাধিক পূজামণ্ডপে নিরাপত্তায় কোস্ট গার্ড

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভোলায় ১১৮টিসহ উপকূলীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বধূ বেশে পরীমনি, নেটদুনিয়ায় ছড়ালেন মুগ্ধতা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে এবার দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা