ছবি : সংগৃহিত
বাণিজ্য

এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম চেম্বারের সভাপতি মো. মাহবুবুল আলম দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) ২৪ তম সভাপতি নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: এলপিজির দাম বাড়লো ১৪১ টাকা

এছাড়া মো. আমিন হেলালী সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ পাঠ্যপ্রস্তুক মুদ্রক ও বিপণন সমিতির প্রতিনিধি তিনি।

বুধবার (২ আগস্ট) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে নির্বাচিত ও মনোনীত পরিচালকদের ভোটে ২০২৩-২০২৫ মেয়াদের জন্য তারা নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের ফলাফল ঘোষণা করেন এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এ. মতিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের অন্য দুই সদস্য শামছুল আলম এবং এম এন মঞ্জুরুল হক।

আরও পড়ুন: বহুমাত্রিক প্রযুক্তি সেবার সেলফিন অ্যাপ

নির্বাচনে চেম্বার গ্রুপ থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ চেম্বারের প্রতিনিধি খায়রুল হুদা চপল, গাজীপুর চেম্বারের প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার এবং বাংলাদেশ চেম্বারের প্রতিনিধি যশোদা জীবন দেবনাথ।

এছাড়া অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে নির্বাচিত সহ-সভাপতি হলেন ই কমার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি শমী কায়সার, মাইজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি রাশেদুল হাসান চৌধুরী (রনি) এবং এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের মো. মনির হোসেন।

গত সোমবার (৩১ জুলাই) এফবিসিসিআই জিবি মেম্বারদের (জেনারেল বডি মেম্বার) সরাসরি ভোটে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ১৫, ঐক্য পরিষদের ৮ জন নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

প্রসঙ্গত, এবারের নির্বাচনে খাতভিত্তিক অ্যাসোসিয়েশনে প্রাথমিকভাবে মোট ১ হাজার ৯৯০ জন ভোটার থাকলেও যাচাই বাছাই শেষে ১ হাজার ৯৫৪ জন ভোটার ভোট প্রদানের জন্য চূড়ান্ত তালিকায় স্থান পান।

সেই ভোটারদের মধ্য থেকে ১ হাজার ৭৪৬ জন নির্বাচনে ভোট প্রদান করেন। নির্বাচনে ভোটারদের উপস্থিতির হার ছিল ৮৯ দশমিক ৩৫ শতাংশ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা