ছবি: সংগৃহীত
রাজনীতি

খাগড়াছ‌ড়ি‌তে উত্তাপহীন বিএনপির অব‌রোধ

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: বিএন‌পি ও জামা‌য়াতের ডাকা ৭২ ঘন্টার প্রথম দি‌নের অব‌রো‌ধ খাগড়াছড়িতে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। উত্তপ্ত পরিস্থিতি হবার মতো তেমন কিছুই দেখা যায়নি।

আরও পড়ুন: পুলিশের ধাওয়ায় যুবদল নেতার মৃত্যু

মঙ্গলবার (৩১ অ‌ক্টোবর) অবরোধের কারণে ভোর থেকে আভ্যন্তরীণ সড়কে কিছু যান চলাচল করলেও দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে।

তবে বেলা বাড়ার সাথে সাথে দেখা যায়, দূরপাল্লার বাস চলাচল না কর‌লেও দূ‌রের যাত্রী‌দের জন্য সিএন‌জি ও মোটরসাই‌কেল চলাচল অব্যাহত ছিল। এসব ছোট ছোট যান চলাচলে বিরূপ কোন প্রতিক্রিয়া চোখে পড়েনি।

তাছাড়া রাস্তায় কো‌নো যাত্রী‌কে দূ‌র্ভোগ পোহা‌তেও দেখা যায় নি। অ‌ফিস, আদালত ও দোকানপাট যথা সময়ে খোলা হয়ে‌ছে। ত‌বে লোকসমাগম কিছুটা কম ছিল।

কো‌নো হতাহ‌তের ঘটনা ঘ‌টার আশঙ্কায় লোকজন রাস্তাঘা‌টে বের হয়‌নি। এখনো কোনো রকম বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: সহিংসতার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল

জেলা শহরের তাজ মে‌ডি‌কেল হলের স্বত্বাধিকারী শ‌ফিকুল ইসলাম ব‌লেন, সকা‌লে ক‌য়েকজন রোগী দে‌খে‌ছি, অন্যদি‌নের ম‌তো ঔষধ বি‌ক্রি ক‌রে‌ছি।

অব‌রো‌ধের কো‌নো প্রভাব আ‌ছে কিনা- জান‌তে চাই‌লে তি‌নি ব‌লেন, বাস চল‌ছে না, তাই দূ‌রের লোক সমাগম কিছুটা কম। জীবন-জী‌বিকা ও জরুরী কাজ ছাড়া কেউ দূরদূরা‌ন্তে যা‌চ্ছে না।

আইনশৃঙ্খলা বা‌হিনী সূ‌ত্রে জানা যায়, খাগড়াছড়ির বিভিন্ন সড়কে জনগ‌ণের জানমা‌লের নিরাপত্তায় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অব‌রো‌ধের পি‌কে‌টিং কর‌তে পা‌রে এমন স্থানগু‌লো‌তে পুলিশের পাশাপাশি বিজিবি ও আনসার সদস্যদের টহল দিতে দেখা গেছে।

আরও পড়ুন: মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির ৪ জন গ্রেফতার

কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

স্থানীয় সিএনজি চালক আনোয়ার হোসেন ব‌লেন, শুধু বাস চল‌ছে না, তাছাড়া সব কিছুই স্বাভা‌বিক আ‌ছে। বিএন‌পির নেতারা অব‌রোধ ডে‌কে বাসায় ঘু‌মি‌য়ে আ‌ছে। তারা জনগ‌ণের কষ্ট দেখ‌তে পছন্দ ক‌রে, তাই অব‌রো‌ধের ডাক দি‌য়ে মা‌ঠে নাই।

এটা উত্তাপহীন অব‌রোধ, যা আমাদের মতো খেটে খাওয়া মানুষকে অভুক্ত রাখার পাঁয়তারা ছাড়া আর অন্য কিছু নয়।

আরও পড়ুন: সহিংসতার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল

উ‌ল্লেখ্য, সরকার‌কে উৎখাত করা ল‌ক্ষ্যে ২৮ অ‌ক্টোবরকে কেন্দ্র ক‌রে ঢাকায় মহাসমা‌বে‌শের ডাক দেয় বিএন‌পি-জামা‌য়াত।

এ সমা‌বে‌শে থেকে প্রধান বিচারপ‌তির বাসায় হামলা, সাংবা‌দিক ও পু‌লিশদের হতাহত ক‌রে তারা। এরপর বি‌ভিন্ন মামলায় গ্রেফতার হন বিএনপির মহাস‌চিবসহ সারা‌দে‌শের সহস্রা‌ধিক নেতাকর্মী।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শঙ্কা কাটিয়ে দুবাই যাচ্ছেন নাজমুল

শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলের সঙ্গে যুক্ত হচ্ছেন...

বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ুদূষণে ২ নম্বরে ঢাকা,সবার ওপরে দিল্লি

বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় আবারও ভয়াবহ বায়ুদূষণে...

পরীক্ষার আগেই কুকুর শনাক্ত করবে ক্যানসার!

রক্ত পরীক্ষা, বায়োপসি কিংবা স্ক্যানের আগেই মানুষের নিঃশ্বাসের গন্...

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদসহ কয়েক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা